আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বড় হার বাংলাদেশের

বড় হার বাংলাদেশের

হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৯২ রানে হেরেছে টাইগাররা। ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১৪৩ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানরা।


বুধবার (৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। তবে হাশমতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবির ফিফটিতে ২৩৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানরা।


নবি ৭৯ বলে ৮৪ ও  হাশমতউল্লাহ ৯২ বলে ৫২ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন ৪টি করে উইকেট। 

২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানে ৫ বলে মাত্র ৩ রান করে এ এম গজানফরের বলে আউট হন তানজিদ তামিম। এরপর ক্রিজে আসা অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সৌম্য।


৫৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৫ রানে ৪৫ বলে ৩৩ রান করে আউট হন সৌম্য। তার বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। 

তবে দলীয় ১২০ রানে ৬৮ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। তার বিদায়ের পরই ধস নামে টাইগার ব্যাটিং লাইনে। মাত্র ২৩ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ। 

মিরাজ ২৮,মাহমুদউল্লাহ রিয়াদ ২, মুশফিকুর রহিম ১, রিশাদ হোসেন ১, তাওহিদ হৃদয় ১১ শরিফুল ১ ও রানের খাতা খোলার আগেই তাসকিন আহমেদ সাজঘরে ফিরে যান। এতেই ৩৪ অভার ৩ বলে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে গজানফর নেন ৬টি উইকেট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত