আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা

অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা

প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েছিল পাকিস্তান। তবে প্যাট কামিন্সের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। সিরিজ বাঁচাতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। এমন ম্যাচে অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা এনেছে পাকিস্তান।


শুক্রবার (৮ নভেম্বর) অ্যাডিলেড ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক রিজওয়ান। ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই পেসার হ্যারিস রউফ ও শাহীন আফ্রিদির তোপে ৩৫ ওভারে ১৬৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।


দলের পক্ষে স্টিভেন স্মিথ করেন সর্বোচ্চ ৪৮ বলে ৩৫ রান। এছাড়া জস ইংলিশ ২৫ বলে ১৮ ও ম্যাথুউ শর্ট করেন ১৫ বলে ১৯ রান। পাকিস্তানের পক্ষে রউফ ৫টি ও শাহীন নেন ৩টি উইকেট।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত শুরু এনে দেন সায়েম আয়ুব ও আব্দুল্লাহ শফিক। অজি বোলারদের ওপর চড়াও হন এই দুই পাক ওপেনার। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তারা।


দলীয় ১৩৭ রানে ৭১ বলে ৮২ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হন আয়ুব। তার বিদায়ের পর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে ১৪১ বল হাতে রেখে জয় পায় পাকিস্তান। শফিক ৬৯ বলে ৬৪ ও বাবর ২০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।     

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত