আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যেতে চায় না ভারত

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যেতে চায় না ভারত

যেমনটি ধারণা করা হচ্ছিল সেটি হতে যাচ্ছে, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যেতে চায় না ভারত। বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। 


আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে বসতে যাচ্ছে 'মিনি বিশ্বকাপ' খ্যাত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। আট দল নিয়ে প্রায় ৮ বছর পর মাঠে গড়াতে যাচ্ছে এই টুর্নামেন্টটি। ইতোমধ্যে আসরটির সম্ভাব্য সূচিও প্রকাশিত হয়ে গিয়েছে। আয়োজক দেশটিও সেই অনুসারে স্টেডিয়ামগুলো প্রস্তুত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে যা প্রায় শেষের দিকে এসে পড়েছে। পাকিস্তানের তিনটি ভেন্যুতে হওয়ার কথা এই টুর্নামেন্ট। এমন মুহূর্তেই ভারত আইসিসিকে জানিয়েছে তারা পাকিস্তানে খেলতে যাবে না! 

যদিও বিষয়টি নতুন নয় সবশেষ এশিয়া কাপেরও আয়োজক দেশ ছিল পাকিস্তান সেবারও যায়নি ভারত তাদের জন্য 'হাইব্রিড' মডেলে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টটি। সে সময় থেকে গুঞ্জন চলছিল চ্যাম্পিয়নস ট্রফিতেও না খেলতে যাওয়া নিয়ে। এবার সেই গুঞ্জনই আরও ভারি করে সামনে নিয়ে আসল ক্রিকইনফো। শনিবার তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ প্রসঙ্গে তারা জানায়, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে দল না পাঠাতে বিসিসিআইকে নিষেধ করেছে ভারত সরকার। ভারত ক্রিকেট বোর্ড সেটি জানিয়েছে আইসিসিকে। তাতে সম্ভাবনা জেগেছে এই টুর্নামেন্টটিও হাইব্রিড মডেলে মাঠে গড়ানোর। 

যদিও এর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাকভি আগেই জানিয়ে দিয়েছিল এই টুর্নামেন্ট তারা কোনো মতেই হাইব্রিড মডেলে আয়োজন করতে চান না। যদি ভারতের কোনো প্রকার অভিযোগ থাকে তাহলে লিখিত আকারে তা জমা দিতে হবে এবং তা নিয়ে পাকিস্তানের সরকারের সঙ্গে কাজ করা হবে। কিন্তু শেষ অবধি যদি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতেই হয় সেক্ষেত্রে দ্বিতীয় ভেন্যু হিসেবে দৌড়ে সবার আগে থাকবে সংযুক্ত আরব আমিরাত। 

এছাড়া শ্রীলঙ্কাও থাকতে পারে সেই তালিকায়। কারণ দুটি দেশই পাকিস্তানের খুব কাছাকাছি। হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো এই দুই ভেন্যুর মধ্যে যে কোনো একটিতে আয়োজন করার সম্ভাবনা রয়েছে। যদিও সেগুলো পরের বিষয় কেননা এখন পর্যন্ত ভারতের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়া কিংবা যাওয়ার বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে সরাসরি কোনো কিছু জানানো হয়নি, আইসিসিও এখন পর্যন্ত মুখ খুলেনি যত আলোচনা চলছে সবকিছুই হচ্ছে গণমাধ্যমগুলোতে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত