আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আইপিএলে সাকিব-মুস্তাফিজ মুখোমুখি

আইপিএলে সাকিব-মুস্তাফিজ মুখোমুখি

বোল্ড হয়ে উইকেটের ওপর মুখ থুবড়ে পড়ে আছেন আন্দ্রে রাসেল। মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত সেই ইয়র্কারের স্মৃতি আজও ফিরে আসছে। আজ মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি তো সাকিব আর মুস্তাফিজের ম্যাচ।
ম্যাচটি বেশি গুরুত্ব পাচ্ছে পয়েন্ট তালিকায় প্রতিদ্বন্দ্বিতার বিচারেও। কালই নিশ্চিত হয়ে গেছে হায়দরাবাদের শেষ চার। আজকের ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই শেষ চারের কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে যাবে সাকিবদেরও। আর হায়দরাবাদ জিতলে শুরু হবে হিসাব-নিকাশের খেলা। বর্ষণসিক্ত কলকাতায় আজ ম্যাচটি না হলেও অবশ্য চলবে সাকিবদের। সে ক্ষেত্রেও শেষ চারে পৌঁছে যাবে কলকাতা। আজই এবারের আইপিএলের গ্রুপ পর্বের শেষ দিন।
সমীকরণটি এতটা সহজ করে দিয়েছে কাল রাতে গুজরাট লায়ন্সের কাছে মুম্বাই ইন্ডিয়ানসের হার। প্রথমে ব্যাট করে ১৭২ রান করা মুম্বাইকে ১৩ বল হাতে রেখেই ৬ উইকেটে হারিয়েছে গুজরাট।
দিনের প্রথম খেলাতেও প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব করেছিল ১৭২ রান। সে ম্যাচেও জয় পেয়েছে পরে ব্যাট করা দলটি। মর্যাদার লড়াইয়ে পরিণত হওয়া ম্যাচে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ বলের ছক্কায় ৪ উইকেটে জিতেছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। ৩ বলে ১৬ রান দরকার—এমন সময়ে ঠিক ২ ছক্কা ও ১ চারে ১৬! কাল যেন পুরোনো ধোনিই ফিরে এলেন বিশাখাপত্তনমে। ৩২ বলে ৬৪ রানের ইনিংসে পুনে অধিনায়ক মেরেছেন ৪টি চার ও ৫টি ছক্কা। ক্রিকইনফো।

শেয়ার করুন

পাঠকের মতামত