আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার ও লিটন দাস

প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার ও লিটন দাস

প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার ও লিটন দাস। ব্যর্থতার সেই ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও ধরে রেখেছেন এই দুই টাইগার ব্যাটার। তাদের সঙ্গে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাদের বিদায়ে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। ব্যাট করতে নেমে সাবলীল ব্যাটিং করতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম।


তবে দলীয় ২৬ রানে ৫ বলে ২ রান করে আউট হন সৌম্য। তার বিদায়ের পর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান তানজিদ তামিম। তবে অপর প্রান্তে ধুঁকতে থাকেন লিটন।

দলীয় ৪১ রানে ১৯ বলে ৪ রান করে আউট হন লিটন। তার বিদায়ে পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৫ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। এতে চাপে পড়ে বাংলাদেশ।


মিরাজের পর সাজঘরের পথ ধরেন ভালো ব্যাটিং করতে থাকা তানজিদ তামিম। ৩৩ বলে ৪৬ রান করে আউট হন তিন। ১১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত