আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানালেন উথাপ্পা

প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানালেন উথাপ্পা

প্রতারণার অভিযোগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর মুখ খুলেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।


ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া ব্যাখ্যায় উথাপ্পা জানান, তিনি ওই সংস্থার সঙ্গে আগে যুক্ত ছিলেন। কিন্তু অনেক বছর আগে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। উথাপ্পা বলেন, ‘২০১৮-১৯ সালে আমাকে ওই সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। কারণ, আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম। ডিরেক্টর হলেও আমি সরাসরিভাবে কোনো দিন ওই সংস্থার কাজকর্মের মধ্যে যুক্ত ছিলাম না। কারণ, পেশাদার ক্রিকেটার, টেলিভিশনে কাজ ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকায় আমার সময় ছিল না। আমি আরও অনেক সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু কোথায় আমি কোনো ভূমিকা পালন করিনি।’


উথাপ্পা জানিয়েছেন, তিনি ওই সংস্থায় যে আর্থিক বিনিয়োগ করেছিলেন, তা ফেরত পাননি। সেই কারণে তিনি নিজেই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন। এই ক্রিকেটার আরও বলেন, ‘আমি যে টাকা ওই সংস্থায় দিয়েছিলাম তা ফেরত পাইনি। ফলে আমি নিজেই ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলাম। সেই মামলা এখন বিচারাধীন। বহু বছর আগে আমি ডিরেক্টরের পদ থেকে পদত্যাগও করেছি।’

এর আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, গত ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কর্নাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি। তার বিরুদ্ধে কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নিয়ে সেটি তহবিলের হিসাবে জমা না করার অভিযোগ উঠেছে। কোম্পানি উথাপ্পার কাছে ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি পায় বলে দাবি করেছে, যা আদায়ের চেষ্টা চলছে।

উথাপ্পাকে গ্রেপ্তারে পুলাকেশিনগর পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন কমিশনার। তবে উথাপ্পার ঠিকানায় গিয়ে সেখানে তাকে পাওয়া যায়নি। এক বছর আগে ওই ঠিকানা ছেড়ে দিয়েছেন তিনি।

ভারতের হয়ে ৪৬ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা উথাপ্পার বয়স এখন ৩৯ বছর। ২০২২ সালে সর্বশেষ আইপিএল খেলা এই ব্যাটার গত মাসেও হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে খেলেছেন। বর্তমানে পরিবারসহ উথাপ্পা এখন দুবাইয়ে থাকেন বলে জানা গেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত