আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মুস্তাফিজের জন্য বাংলাদেশের ‘প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনা'

মুস্তাফিজের জন্য বাংলাদেশের ‘প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনা'

সাফল্যের সঙ্গে আইপিএল খেলে দেশে ফেরা মুস্তাফিজুর রহমানকে নিয়ে ‘গর্বের কথা’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সঙ্গে তরুণ এই ক্রিকেটারকে নিয়ে ‘চিন্তার কথাও’ তিনি বলেছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরুর আগেই আসে মুস্তাফিজ প্রসঙ্গ। বৈঠকের পর ব্রিফিংয়ে এসে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বিষয়টি জানান।
“মাননীয় প্রধানমন্ত্রী মুস্তাফিজকে উইশ করেছেন। তিনি বলেছেন, তাকে নিয়ে আমরা গর্বিত। তাকে সাবধানেও থাকতে হবে।”

আইপিএল খেলতে যাওয়ার আগেই ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের সঙ্গে ঘরোয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার চুক্তি হয়েছে আছে মুস্তাফিজের। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও মুস্তাফিজকে নিয়ে আগ্রহ রয়েছে।

দেশে ফিরে মুস্তাফিজ বলেছেন, তিনি আরও শিখতে চান। সেই সঙ্গে তাকে শারীরিক অবস্থা নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
“কপিলদেবের মত খেলোয়াড় দীর্ঘদিন খেলেও ইনজুরিতে পড়েননি। আবার অন্যদিকে জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিংয়ের মত খেলোয়াড় ইনজুরির কারণে ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি।
“এদিকে ইনজুরির কারণে আমাদের মাশরাফির ক্যারিয়ারও দীর্ঘ করতে পারছে না।”
এ বছরই কাঁধের চোট ও সাইড স্ট্রেইনে মুস্তাফিজকে মাঠের বাইরে থাকতে হয়েছে অনেকটা সময়। পাকিস্তানের পিএসএলে খেলার কথা থাকলেও চোটের জন্য যাওয়া হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে,মুস্তাফিজ সাসেক্সের হয়ে খেলতে যাবেন কিনা সে সিদ্ধান্ত তার শারীরিক অবস্থা বুঝে তারপরই জানানো হবে।

এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত বাঁহাতি এই পেসার তার কাটার, স্লোয়ার আর ইয়র্কারে মুগ্ধ করে চলেছেন ক্রিকেট বিশ্বকে। তাকে কোন বিষয়ে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী?
কামাল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মুস্তাফিজ যদি ওভার এক্সপোজড হয়, তাহলে তার সিক্রেসি যা আছে তা সবাই জেনে যাবে। তার থেকে আমরা যে সার্ভিস পাচ্ছি, তখন হয়তো তা পাব না।”
এ পর্যন্ত নয়টি ওয়ানডে ম্যাচ খেলে ৪ দশমিক ২৬ ইকোনমি রেটে মুস্তাফিজ ২৬ উইকেট পেয়েছেন। আর টি টোয়েন্টিতে ১৩ ম্যাচে ৫ দশমিক ৯৮ ইকোনমি রেটে তার শিকার ২২ উইকেট।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে মুস্তাফিজের উইকেট ১৭টি। তার দল সানরাইজার্স হায়দরাবাদ হয়েছে চ্যাম্পিয়ন। ভারত থেকে সোমবার রাতে দেশে ফিরে ২০ বছর বয়সী এই তরুণ সিক্ত হয়েছেন শুভেচ্ছা-অভিনন্দন আর ভালোবাসায়।

শেয়ার করুন

পাঠকের মতামত