আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দারুণ একটি ইনিংস খেলেছে লিটনঃ কার্টলি অ্যামব্রোস

দারুণ একটি ইনিংস খেলেছে লিটনঃ কার্টলি অ্যামব্রোস

বয়সটা ৬০ এর ওপরে। দেখে বোঝার উপায় নেই। উচ্চতায় মনে হয় বিল্ডিংয়ের ছাদ ছুঁয়ে ফেলবেন! বাস্তবে সেটি না হলেও স্যার কার্টলি অ্যামব্রোসের পাশে দাঁড়ালে এর চেয়ে কম মনে হয় না। বাংলাদেশিদের উচ্চতা সাধারণত ৬ ফুটের নিচে থাকে। সেখানে ৬ ফুট ৭ ইঞ্চির বেশি উচ্চতা নিয়ে একজন পাশে দাঁড়ালে যে কোনো বাঙালির গলা শুকানোর মতো অবস্থা হবে। 


ছাদ দেখার জন্য যেভাবে তাকাতে হয়, অ্যামব্রোসের দিকেও অনেকটা সেভাবে তাকাতে হবে। যদিও এর থেকে আরও লম্বা ক্রিকেটার রয়েছেন। কিন্তু সেখানে এই ক্যারিবিয়ান কিংবদন্তি বিশেষ। চর্মচোখে তার দেহের উচ্চতা দেখা গেলেও তার ক্যারিয়ারের উচ্চতা সেটি দিয়ে পরিমাপ করা সম্ভব না। ক্রিকেটকে যা দিয়েছেন অ্যামব্রোস তা পরিমাপযোগ্য না। বিপিএলে ধারাভাষ্য দিতে তিনি এসেছেন বাংলাদেশে। গতকাল সিলেটে দাঁড়িয়ে কথা বলেছেন। বিপিএল, লিটন দাস, নাহিদ রানাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে, দিয়েছেন সেগুলোর জবাব।


ফর্ম না থাকলেও এই ধরনের ক্রিকেটারকে দলের সঙ্গে রাখতে হয়। অন্তত কার্টলি অ্যামব্রোসের অভিজ্ঞতা এমনই বলছে। লিটন যখন-তখন জ্বলে উঠতে পারেন, যেভাবে বিপিএলের ম্যাচে জ্বলেছেন। সেজন্য ভুগতে থাকা লিটনকে দলে রাখাটা অসুবিধার হিসেবে দেখছেন না তিনি। অ্যামব্রোস বলেন, ‘আমি জানি সে (লিটন) দলে জায়গা পায়নি। দারুণ একটি ইনিংস খেলেছে সে। বাংলাদেশের নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কি না, কারণ সে দারুণ ফর্মে আছে। ক্লাস প্লেয়ার। আমি কিছুটা অবাক হয়েছি এটা দেখে। তবে নির্বাচকরা তাদের কাজ করছে।’ 

কিংবদন্তি এই পেসারের চোখেও পড়েছেন নাহিদ রানা। গেল উইন্ডিজ সিরিজের সময়ে সামনাসামনি দেখেছেন রানাকে। গতকালও তরুণ পেসারকে স্মরণ করেছেন অ্যামব্রোস। রানা এখন গড়ে উঠছে, এই মুহূর্তে বেশি ম্যাচ খেলে হিতে বিপরীত যেন না হয় সেদিকেও দৃষ্টি রাখতে বলেছেন সাবেক এই পেসার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত