আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের মধ্যে চলমান বিতর্ক

ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের মধ্যে চলমান বিতর্ক

চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু ও আয়োজক দেশ নিয়ে দীর্ঘদিন ধরে চলা জটিলতার অবসান হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তানের মধ্যে চলমান বিতর্কের মধ্যেও এবার পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।


সাধারণত প্রতিটি দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকে। এবারের আয়োজক দেশ পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখার বিষয়ে প্রথমে আপত্তি তুলেছিল ভারত। বিষয়টি নিয়ে পাকিস্তানের কড়া প্রতিবাদের মুখে পড়ে বিসিসিআই। শেষ পর্যন্ত ভারতও নরম সুরে সম্মতি দিয়েছে।

 

বিসিসিআইয়ের নবনিযুক্ত সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আইসিসির যেকোনো নির্দেশিকা আমরা মেনে চলব। আইসিসির অফিসিয়াল লোগোতে পাকিস্তানের নাম উল্লেখ থাকায় এটি মানতে বিসিসিআই বাধ্য হয়েছে।


এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানে উপস্থিত থাকার বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে কিছু শঙ্কা থাকলেও, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি বিসিসিআই।

১৯৯৬ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো আইসিসি ইভেন্ট। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয় আপত্তির কারণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানের তিনটি ভেন্যু ও দুবাই মিলিয়ে আয়োজন হবে এই প্রতিযোগিতা। তবে আয়োজক হিসেবে পাকিস্তানের নামই থাকবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের টুর্নামেন্ট যাত্রা শুরু হবে। আর ২৩ ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত