আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৬৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। এই রানের মধ্যে ভারতের মেয়েদের আটকানো বেশ কঠিন। শেষ পর্যন্ত আটকানো যায়নি ভারতকে। মাত্র ১২ ওভার ৫ বলে ৮ উইকেটের বড় জয় পেয়েছে তারা। এমন বড় হারে মেয়েদের অনূর্ধ্ব–১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 


সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ছিল পয়েন্ট টেবিলের ৪ নম্বরে। অস্ট্রেলিয়া ও ভারত এই পর্বে এসেছিল ৪ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় তাদের পয়েন্ট হয়েছে ৬, ভারতেরও বাংলাদেশকে হারানোর পর তাদের পয়েন্টও হয়েছে ৬।

যেহেতু সুপার সিক্সে প্রতিটি দলের মাত্র ২টি ম্যাচ, বাংলাদেশসহ এই গ্রুপে থাকা অন্য কোনো দলের পয়েন্ট ৬ হওয়া সম্ভব নয়। তাতে সেমিফাইনালও নিশ্চিত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার। এই পর্বে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচ বাকি আছে। সেটি অবশ্য নিয়ম রক্ষার ম্যাচই হতে যাচ্ছে।

রোববার (২৬ জানুয়ারি) কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।  

দলের পক্ষে অধিনায়ক সুমাইয়া আক্তার করেন সর্বোচ্চ ২৯ বলে ২১ রান। এছাড়া জান্নাতুল মাওয়া করেন ২০ বলে ১৪ রান। ভারতের পক্ষে বৈষ্ণবী শর্মা নেন ৩টি উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার গোঙ্গাদি তৃষার মারমুখী ব্যাটিংয়ে মাত্র ১২ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় ভারত। তৃষা ৩১ বলে করেন ৪০ রান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত