আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পারিশ্রমিক নিয়ে খুশি বোসিস্টো

পারিশ্রমিক নিয়ে খুশি বোসিস্টো

গুরুত্বপূর্ণ সময়ে এসে হারের সাক্ষী হয়েছে খুলনা টাইগার্স। গতকাল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছে মেহেদী হাসান মিরাজের খুলনা। এই হারের পরে মিরাজদের শেষ চারের সমীকরণ অনেকটাই কঠিন হয়ে গেছে। ঐ পর্ব নিশ্চিত করতে পরের দুটি ম্যাচেই তাদের জয় তুলে নিতে হবে। 


তবে তার আগে নতুন স্বপ্ন দেখছে দলটি। ভেঙে না পড়ে উলটো বিপিএলের ট্রফি জয়ের পরিকল্পনা করছে টাইগার্স বাহিনী। দলটির অস্ট্রেলিয়ান তারকা উইলিয়াম বোসিস্টো এমন পরিকল্পনার কথা বলেছেন। কিন্তু সেজন্য পাড়ি দিতে হবে কঠিন পথ। শেষ চার নিশ্চিত হলে এলিমিনেটর ম্যাচ খেলে পাশ করতে হবে কোয়ালিফায়ারেও। তারপরে ফাইনাল। এই যাত্রায় সফল হতে হলে মোট পাঁচ ম্যাচে জয় পেতে হবে। আর সেই হিসাবটিই করে রেখেছেন বোসিস্টো। 

এ দিকে বিপিএলে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের কারণে পারিশ্রমিক ইস্যু নিয়েই আলোচনা হচ্ছে বেশি। যেখানে রাজশাহী পারিশ্রমিক না দেওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো বিদেশি মাঠে নামেননি। হোটেল থেকেই বিদেশি ক্রিকেটারদের বের করতে পারেনি ফ্রাঞ্চাইজিটি। এই ঘটনার পরে বরিশাল-খুলনার ম্যাচ শেষে দল দুটির বিদেশি তারকা দাউদ মালান ও উইলিয়াম বোসিস্টোকে পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারা ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন এবং নিজেদের পারিশ্রমিক বুঝে পেয়েছেন বলেও জানিয়েছেন। তবে অন্য দলের এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশও করেছেন। 

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খুলনার ক্রিকেটার উইলিয়াম বোসিস্টো বলেছেন, 'চুক্তি অনুযায়ী আমি আমার পারিশ্রমিক পেয়েছি। কিন্তু শুনেছি এক দলে একটু সমস্যা হয়েছে, সেটিতে একটু হতাশ হয়েছি। তবে আমাদের ফ্রাঞ্চাইজির কথা আসলে বলব সবকিছু ঠিক আছে।' পারিশ্রমিক নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে সেটিতে বিপিএলের ওপরে নেতিবাচক প্রভাব পড়ে কিনা, এমন প্রশ্নে অজি এই ক্রিকেটার বলেন, 'এতে টুর্নামেন্টের ওপরে নেতিবাচক প্রভাব পড়ে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাজ থাকে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে মাঠে সেরাটা দেওয়া। আর ফ্রাঞ্চাইজি বা মালিকদের দায়িত্ব চুক্তির শর্ত রক্ষা করা। এই জায়গা থেকে খুলনার মতো দুর্দান্ত দল পেয়ে আমি ভাগ্যবান।' 

খুলনার পরবর্তী পরিকল্পনা নিয়ে বোসিস্টো বলেন, 'হারটা আমাদের জন্য হতাশাজনক। তবে আমরা আশা ছাড়ছি না, সামনের দুটি ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করতে চাই। আর এখান থেকে পাঁচটি ম্যাচ জিতলে আমরাই হবো বিপিএল চ্যাম্পিয়ন। দলের লক্ষ্যই এখন সেদিকে। সেজন্য যা করা দরকার সেজন্য প্রস্তুতি নিচ্ছি। যে সুযোগগুলো নষ্ট করেছি আগের ম্যাচগুলোতে, সেগুলো নিয়ে কাজ করে মাঠে ফিরব আমরা।' 

পারিশ্রমিকের বিষয়ে বরিশালের ক্রিকেটার দাউদ মালান বলেন, 'আমি যে দলে রয়েছি সেখানে কোনো সমস্যা দেখিনি। আর অন্য কারো সঙ্গে এটি নিয়ে আমার আলোচনাও হয়নি। টুর্নামেন্টের স্বাভাবিক বিষয়গুলো ভালোভাবে শেষ হওয়া উচিত। আমাদের দায়িত্ব খেলা আর মালিকদের দায়িত্ব পারিশ্রমিক দেওয়া। টুর্নামেন্টের ভবিষ্যতের জন্য পারিশ্রমিক সংক্রান্ত কোনো ঝামেলা না হওয়াই ভালো। আর এটা তো ঠিক করা যায়। যদি কেউ টাকা দেয় দল থাকবে নাহলে দল থাকবে না, এটা খুবই সহজ ব্যাপার।' বরিশালের অধিনায়ক তামিম ইকবালের বিষয়ে জানতে চাইলে মালান বলেন, 'তিনি খুবই ভালো অধিনায়ক। তার অধিনায়কত্ব দারুণ। দলকে চাঙ্গা রাখেন সবসময়।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত