আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

বাংলাদেশের চেয়ে ভালো করবে আফগানিস্তান

বাংলাদেশের চেয়ে ভালো করবে আফগানিস্তান

বড় কষ্টেসৃষ্টে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। একসময় একদিনের ক্রিকেটে পরাশক্তির কাতারে চলে গেলেও এখন যেন তা সোনালি অতীত। ঘরের মাঠে এখনও বাংলাদেশ ভালো দল, তবে দেশের বাইরে খেলতে গেলে সংগ্রাম করতে হবে- চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এমন ধারণা রিকি পন্টিংয়ের।


অস্ট্রেলীয় গ্রেট মনে করেন, বাংলাদেশ দল মানের দিক থেকে আগের চেয়ে পিছিয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। সেখানে নিজেদের পছন্দসই কন্ডিশনও বাংলাদেশ পাবে না- জানালেন পন্টিং।


আইসিসির পডকাস্টে তিনি বলেন, আমার মনে হয় তাদের সংগ্রাম করতে হবে। আমার মনে হয় না সেরকম মান ওদের আছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।

সাকিব আল হাসান নেই। তামিম ইকবালও নিয়েছেন অবসর। আইসিসি ইভেন্টে তারাই এতদিন ধরে বাংলাদেশের ভরসা ছিলেন। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম যাচ্ছেন সম্ভবত নিজেদের শেষ আইসিসি ইভেন্ট খেলতে। দলে 'কোয়ালিটি'-র অভাব পূরণ করা কঠিন হবে মানলেও পন্টিং মুশফিক-রিয়াদের প্রতি নির্ভরতা স্বীকার করতে ভুলেননি। তারপরও বাংলাদেশকে সংগ্রাম করতেই হবে- উচ্চারণ করলেন আরও একবার।


সেই সাথে পন্টিংয়ের অনুমান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পিছিয়ে থাকবে বা খারাপ খেলবে আফগানিস্তানের চেয়েও, যারা এবারই প্রথম আইসিসির এই ইভেন্টে অংশ নিচ্ছে।

অস্ট্রেলীয় কিংবদন্তি বলেন, তাদের এই শূন্যস্থান পূরণ করা খুব কঠিন হবে। তাদের হাই কোয়ালিটি, অভিজ্ঞ খেলোয়াড় আছে। বড় টুর্নামেন্টে তাদের ওপর দল অনেক নির্ভরশীল। তবে আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে। এমনকি আমার মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত