আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসির শাস্তি পেলেন পাকিস্তানের ৩ ক্রিকেটার

চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসির শাস্তি পেলেন পাকিস্তানের ৩ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মেজাজ হারান পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। প্রতিপক্ষ খেলোয়াড়দের স্লেজিংয়ের পাশাপাশি তেড়েও যান পাক ক্রিকেটাররা। এতে আইসিসির পক্ষ থেকে শাস্তি পেয়েছেন দেশটির ৩ ক্রিকেটার। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘন করেছেন শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম।

বৃহস্পতিবার এই আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন পাকিস্তানি ক্রিকেটারকে শাস্তির ঘোষণা দিয়েছে আইসিসি। এর মধ্যে শাহিন আফ্রিদির জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। তিনি আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সহযোগী কোনো ব্যক্তি, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও সঙ্গে অযাচিত শারিরীক অগ্রহণযোগ্য।’

করাচিতে বুধবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ২৮তম ওভারে সফরকারী ব্যাটার ম্যাথু ব্রিটজকের রান নেওয়ার পথে ইচ্ছাকৃতভাবে বাধা হয়ে দাঁড়ান শাহিন আফ্রিদি। এরপর দুজনের মুখোমুখি শারিরীক অবস্থান ও উত্তপ্ত বাক্য বিনিময়েরও সৃষ্টি হয়।

আরেকটি ঘটনায় সৌদ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা কামরান ‍গুলামকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ২৯তম ওভারে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর দুজনেই তার খুব কাছাকাছি গিয়ে আগ্রাসী উদযাপনে মাতেন।

ফলে শাকিল-কামরান উভয়ই আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন বলে উল্লেখ করেছে আইসিসি। যেখানে বলা হয়েছে– ‘আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে ভাষা-কোনো আচরণ কিংবা অঙ্গভঙ্গি করলে, যা ওই ব্যাটারকেও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উৎসাহিত করে।’

কেবল জরিমানাই নয়, তিন পাক ক্রিকেটারকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। তারা গত ২৪ মাসে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। এ ছাড়া শাহিন-কামরান-শাকিল আইসিসির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় শুনানির কোনো প্রয়োজন পড়ছে না।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত