আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতের বিপক্ষে হেরে যাওয়াকে ‘অ্যাক্সিডেন্ট’ বললেন আব্দুর রাজ্জাক

ভারতের বিপক্ষে হেরে যাওয়াকে ‘অ্যাক্সিডেন্ট’ বললেন আব্দুর রাজ্জাক

ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে ভারতের বিপক্ষে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি ও জাকের আলী অনিকের দুর্দান্ত ব্যাটিংয়ে হারের ব্যবধানটা কেবল ছোট হয়েছে। তবে সেই হারকে অ্যাক্সিডেন্ট হিসেবে মনে করেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। গতকাল পাকিস্তান থেকে দলের বিষয়ে কথা প্রসঙ্গ তিনি এমন মন্তব্য করেছে।

আব্দুর রাজ্জাক বলেন, 'একটা ম্যাচ হয়েছে, যেখানে দ্রুত পাঁচ উইকেট পড়েছিল আমাদের। এটা টেনে নিয়ে না বেড়ানোই ভালো। এটা অ্যাক্সিডেন্ট। আমি মনে করি, আমাদের যে ধরনের দল, তাতে আমরা অন্তত ওরকম দল না। ওটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে। ব্যাটাররা রানে নেই, এটা বলা ঠিক না। আসলে আমাদের টপ অর্ডাররা ওয়ানডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই। কেবল সর্বশেষ ম্যাচে একটু খারাপ হয়েছে। সবকিছু ঠিক আছে। পরবর্তী ম্যাচে এরকম হবে না।'

তিনি বলেন, 'দলের অবস্থা ভালো, ভালোভাবে অনুশীলন করছে। প্রথম ম্যাচে যা হয়েছে, সেটা তো চলেই গেছে। ওটা তো এখন আর টেনে নিয়ে যাওয়া যাবে না। জিতলেও ওখানে শেষ হয়ে যেত, হারলেও তাই করা দরকার। সব মিলিয়ে দলের পরিবেশ ভালো রয়েছে। দলের অনুশীলন দেখে বেশ ভালো লেগেছে। আর এখানকার কন্ডিশন খুব একটা অপরিচত না, সবাই জানেন। এক দিন অনুশীলন হয়েছে, অল্প সময়ের জন্য আজও হবে, এর মধ্যে তারা মানিয়ে নেবেন। আর খেলোয়াড় হলে তো সব কন্ডিশনের সঙ্গে মানিয়েই চলতে হয়।'

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিউইরা রয়েছেন দুর্দান্ত ফর্মে। ত্রিদেশীয় সিরিজের পরে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচেও তারা পাকিস্তানকে হারিয়েছে। সেই দলকে নিয়ে রাজ্জাক বলেছেন, 'নিউজিল্যান্ড কীভাবে শেষ করেছে, কীভাবে শুরু করছে, সেটা আমি জানি না। কেবল জানি আমরা খুব একটা খারাপ অবস্থাতে নেই। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করেছি, তাতে একটু তো হতাশা থাকেই। তবে আমি নিশ্চিত খেলোয়াড়রা এগুলো মানিয়ে পরের ম্যাচে ঠিকঠাক প্রস্তুত হয়ে খেলতে নামবে। আর নিউজিল্যান্ড কেবল ওয়ানডে নয়, সব ধরনের ক্রিকেটেই তারা ভালো খেলে। এখানে এসে ওরা ত্রিদেশীয় সিরিজ জিতেছে। সেটা অতীত, এখন আলাদা একটা টুর্নামেন্ট। এখানে সেই ত্রিদেশীয় সিরিজের বিষয়টি টানতে চাচ্ছি না।'

গেল ম্যাচে অভিজ্ঞ মুশফিকুর রহিম রানের দেখা পাননি। সেটি নিয়ে এই নির্বাচক বলেছেন, 'এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। একটা ম্যাচ খারাপ হয়েছে, এটা যে কারো হতে পারে। এখন এটা মুশফিক হতে পারেন, তাওহীদ হৃদয় হতে পারেন, শান্ত কিংবা জাকের আলীও হতে পারেন। সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়া কিছু নেই।'

ফিল্ডিংয়ের বিষয়ে রাজ্জাক বলেছেন, 'একটা ক্যাচ মিস হয়েছে, ধরলে ভালো হতো। তবে কোনো দিন কারো মিস হয় না, এটাও ঠিক না। সেটি নিয়ে উন্নতি করার আসলে কিছু নেই।' মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়ের চোট নিয়ে তিনি বলেছেন, 'তিনি অনুশীলন করেছেন। তার অবস্থা ঠিক করবেন ফিজিওরা। তারা এখনো জানাননি কী অবস্থায় রয়েছেন মাহমুদউল্লাহ। আর তাওহীদ হৃদয় ঠিক আছেন, পায়ের ক্র্যাম্পের কারণে একটু সমস্যা হয়েছিল, পানিশূন্যতা ছিল।'

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত