আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা-মাদ্রিদ

আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা-মাদ্রিদ

সবশেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। তাতে লা লিগায় পয়েন্ট টেবিলের শীষস্থানে উঠে এসেছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এবার কোপা দেল রে'র সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ মাঠে নামছেন ইয়ামাল-রাফিনিয়ারা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি শিরোপাধারী দল বার্সেলোনা। এখন পর্যন্ত ৩১ বার শিরোপা উঁচিয়ে ধরেছেন কাতালানরা। অন্যদিকে অতীতের পরিসংখ্যানে কোপা দেল রে'তে ডিয়েগো সিমিওনের দলের চেয়ে এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ছয় বার মুখোমুখি হয়েছে এই দুল। সেখানে বার্সার পাঁচ জয়ের বিপরীতে একটি জয়ও নেই অ্যাতলেটিকোর। বাকি একটি ম্যাচ ড্র হয়।

এই ম্যাচে কাতালান সমর্থকদের জন্য কিছুটা হলেও হাতাশার কারণ হতে পারে দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিন ইয়ামালের ইনজুরি। সবশেষ লাস পালমাসের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পান এই স্প্যানিশ তারকা। তার পা থেকে অঝরে রক্ত পড়তে দেখা যায়। অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচের আগে গতকাল অনুশীলন করেননি তিনি। যার কারণে এই ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, সেটি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত