আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে অস্ট্রেলিয়া

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে অস্ট্রেলিয়া

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এতে ৩ খেলায় ১ জয় ও ২ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

অন্যদিকে, ৩ ম্যাচের ১টি করে জয়-হার ও পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আফগানিস্তান। সেমিতে খেলার সুযোগ এখনো আছে আফগানদের। আগামীকাল ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হারলেই সেমির টিকিট পাবে আফগানিস্তান।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম বলে অস্ট্রেলিয়া পেসার স্পেনসার জনসনের বলে খালি হাতে বিদায় নেন আফগানিস্তান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও আটাল। আগের ম্যাচে রেকর্ড ১৭৭ রানের ইনিংস খেলা ইব্রাহিম আজ করেন ২২ রান।

চার নম্বরে ১২ রানের বেশি করতে পারেননি রহমত শাহ। ৯১ রানে ৩ উইকেট পতনের পর আফগানিস্তানের রানের চাকা সচল রাখেন আটাল ও অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। ৭৮ বলে ৬৮ রান যোগ হওয়ার পর বিচ্ছিন্ন হন তারা। ওয়ানডেতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করে আটাল ৮৫ রানে শিকার হন জনসনের। ৯৫ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন আটাল।

দলীয় ১৫৯ রানে আটাল ফেরার পর ২৩ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় আফগানিস্তান। এ সময় শাহিদি ২০, মোহাম্মদ নবি ১ ও গুলবাদিন নাইব ৪ রানে আউট হন।

১৯৯ রানে সপ্তম উইকেট পতনের পর ৩৩ বলে ৩৬ রানের জুটি গড়েন আজমতুল্লাহ ওমরজাই ও রশিদ খান। ১৭ বলে ১৯ রান করে থামেন রশিদ।

এরপর আফগানিস্তানকে একাই টেনে নিয়ে গেছেন ওমরজাই। ৫৪ বলে ওয়ানডেতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে শেষ ওভারের চতুর্থ বলে আউট হন তিনি।

১টি চার ও ৫টি ছক্কায় ওমরজাইর ৬৩ বলে ৬৭ রানের সুবাদে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৩ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

অস্ট্রেলিয়ার বেন ডোয়ার্শিস ৩টি, জনসন ও এডাম জাম্পা ২টি করে উইকেট নেন।

জবাবে ১২ দশমিক ৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ওই সময় জয়ের জন্য আরো ১৬৫ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার।

পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা।

৯টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৯ রান করেন ওপেনার ট্রাভিস হেড। ১৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ২০ রানে আউট হন ওপেনার ম্যাথু শর্ট।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত