আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শেষ ম্যাচেও আমিরাতের কাছে হার, তবুও গর্বিত কোচ বাটলার

শেষ ম্যাচেও আমিরাতের কাছে হার, তবুও গর্বিত কোচ বাটলার

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হার এড়াতেও পারল না বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচের মতোই ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে আফঈদা খন্দকারের দল।

দুবাইয়ে আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ম্যাচেও প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিরতির পর একটি গোল শোধ করলেও হজম করতে হল আরও একটি গোল। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হারের সঙ্গেই শেষ হলো বাংলাদেশের নারী ফুটবলের নতুন এক অধ্যায়।

সাফজয়ী দলের ১৮ ফুটবলার কোচের বিরুদ্ধে বিদ্রোহ করায় এই সফরে ছিলেন না। ফলে নতুন খেলোয়াড়দের ওপর আস্থা রাখেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। দুই ম্যাচে ছয় গোল হজম করলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। ম্যাচ শেষে কোচ বলেন, ‘আমি শুধুই জয়ের চিন্তা করি না, আমি উন্নয়নের দিকে মনোযোগ দিই। এই এক সপ্তাহ বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।’

২৩ সদস্যের স্কোয়াড নিয়ে দুবাই সফরে থাকা বাটলার দ্বিতীয় ম্যাচে একাধিক খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন। তিনি বলেন, ‘আজ অনেক নতুন খেলোয়াড়কে খেলিয়েছি, তারা ভালোই করেছে। প্রতিপক্ষ দলে দীর্ঘদেহী খেলোয়াড়ের আধিক্য এবং সুযোগ-সুবিধার দিক থেকে তারা এগিয়ে। আমরা শারীরিকভাবে হয়তো ওদের সঙ্গে লড়াই করতে পারব না, কিন্তু মানসিক দৃঢ়তা ও খেলার চরিত্র দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এই মেয়েরা সেটাই দেখিয়েছে, এজন্য আমি গর্বিত। এরাই বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত