আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

লিটন খেলবেন গুলশানে, মোস্তাফিজ এখনো দল পাননি

লিটন খেলবেন গুলশানে, মোস্তাফিজ এখনো দল পাননি

আজ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। ঐতিহ্যবাহী এই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের দলবদল ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমান শুরুতে কোনো দল পাননি, যার ফলে তাদের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগের দিন দল পেয়েছেন লিটন। তাকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে ডিপিএলের নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাব।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। পাশাপাশি দলটির মালিক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবালও গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখনো দল পাননি জাতীয় দলের আরেক তারকা কাটার মাস্টার। তার দলবদল নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে তার এবারের ডিপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে।

১২ দলের টুর্নামেন্টে সোমবার প্রথম দিন তিন মাঠে মুখোমুখি হবে ছয় দল। যার মধ্যে একটিতে মাঠে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে এই মাঠে তাদের প্রতিপক্ষ নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। যেখানেও মালিকানায় জড়িত রয়েছে তামিমের নাম। তাই তিনি গতকাল মিরপুরে একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে তিনি জানান লিটনের দল পাওয়ার খবর।

 

তামিম বললেন, 'লিটন দাস দল পেয়েছেন, গুলশানে তিনি খেলবেন। আর মোস্তাফিজেরটা আমি জানি না। তবে যদি এরকম হয়ে থাকে তাহলে বিষয়টা দুর্ভাগ্যজনক। কারণ এরা জাতীয় দলের তারকা ক্রিকেটার, এদের অবশ্যই অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত। কালকেও (শনিবার) একটা কথা বলেছি যে, প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড, আমি এটা মনে করি। তো এই ধরনের টুর্নামেন্টে তাদের অবশ্যই খেলা উচিত। আশা করি, টুর্নামেন্টে এত বড় বড় ক্লাব রয়েছে কেউ না কেউ তাদের নেবেন। এমনটা নয় যে....তারা পারফর্মার, যেখানেই খেলে পারফর্ম করেন। তো তারা ভালো একটা টিমে খেলা ডিজার্ভ করে।'

 

লিটন দল পেলেও এখনো মোস্তাফিজ দল পাননি। তামিম মনে করেন শিগগিরই ঠিকানা খুঁজে পাবেন জাতীয় দলের এই কাটার মাস্টার। এ প্রসঙ্গে দেশসেরা এই ওপেনার বলেন, 'তারা (লিটন ও মোস্তাফিজ) দেশের সেরা ক্রিকেটার। তো এই সেরা ক্রিকেটাররা প্রিমিয়ার লিগের মতো একটা টুর্নামেন্টে খেলবেন না আসলে এমনটা হতে পারে না। আর মোস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে গেল কয়েক বছর ধরেই সেরা পারফর্মার। ঘরোয়া ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট সব জায়গাতেই, লিটন দাসও তার মতোই। তো আমার কাছে মনে হয় সুযোগ ছিল, আমি মিজান ভাইয়ের (বিপিএলের ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশালের কর্নধার ও ডিপিএলে গুলশান ক্লাবের পৃষ্ঠপোষকতায় যুক্ত) সঙ্গে কথা বলেছি। আর আমরা ভাগ্যবান যে সুযোগটা কাজে লাগাতে পেরেছি। আর এইটা গুলশানের জন্যও ভালো যে, লিটনের মতো একজন খেলোয়াড় খেলবে। বিশেষ করে দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, যারা লিটনের কাছ অনেক কিছু শিখতে পারবে। আর আমি আশা করব, কেউ হয়তো মুস্তাফিজকেও দলে ভেড়াতে এগিয়ে আসবে।'

 

এইদিকে গুলশান ক্লাব ও তামিম ইকবালকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে দেশের ক্রিকেটে। কেননা তামিম নিজে এখনো ক্রিকেটার খেলছেন ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের হয়ে। ক্লাবটির নেতৃত্বের দায়িত্বও তার কাঁধে, আবার এবারের আসরে নতুন করে গুলশান ক্লাবের মালিকানায় যুক্ত রয়েছে তার নাম। এ নিয়েই আলোচনা যদিও তামিম কোনো সংঘাত দেখছেন না। তিনি বলেন, 'আমি বলেছি দলের (গুলশান ক্রিকেট ক্লাব) সঙ্গে আছি। এতে সমস্যা কোথায়? আমি তাড়াতাড়ি আউট হলে বলবেন ইচ্ছা করে আউট হয়েছি? আমার মনে হয় না কোনো স্বার্থের সংঘাত আছে। এই দলকে আমি অউন করি না। বলতে পারেন সর্বোচ্চ স্পন্সর এনে দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি না কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আছে।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত