আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

চ্যাম্পিয়ন্স লিগে আজ খেলবে ‘মাদ্রিদ ডার্বি’

চ্যাম্পিয়ন্স লিগে আজ খেলবে ‘মাদ্রিদ ডার্বি’

পাসপোর্ট, ভিসার ঝামেলা নেই, এয়ার ট্রাভেলের ঝক্কি নেই; ঠিক এই কারণেই ম্যানসিটিকে হারানোর শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে অ্যাতলেটিকো মাদ্রিদকেই চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এমবাপ্পে। এরপরে আনুষ্ঠানিক ড্রতেও দুই স্প্যানিশ জায়ান্টের মধ্যেই ম্যাচ পড়ে। আজ রাতে কোয়ার্টারে ওঠার সেই লড়াইয়ের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে এসে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদ।

একই শহরের পাশাপাশি দুটি ক্লাবের মধ্যকার ম্যাচ ঘিরে চ্যাম্পিয়ন্স লিগেও মাদ্রিদ ডার্বির উত্তেজনা বইছে। এই তো গত মাসের ৯ তারিখেই দু’দল মুখোমুখি হয়েছিল লা লিগায়। ১-১ গোলে সেই ম্যাচের উত্তেজনাও ভাগাভাগি হয়ে যায়। তা ছাড়া দু’দিন আগেই রিয়াল বেটিসের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। তবে ভুলে গেলে চলবে না, এটা লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগ। আর সেখানে রিয়াল মাদ্রিদ মানেই রাজকীয় কিছু।

এখন পর্যন্ত স্বদেশি এই প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ৯ বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। যার মধ্যে পাঁচবার তারা নকআউট পর্বের লড়াইয়ে নেমেছে। কোনোটিতেই সফল হয়নি অ্যাতলেটিকো। পাঁচবারই তাদের বিদায় করে পরের রাউন্ডে গিয়েছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড এটাও বলছে, চ্যাম্পিয়ন্স লিগে শেষ দু’বারের দেখায় রিয়াল মাদ্রিদকে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত