আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

তাসকিনকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তির নাম প্রস্তাব করা হয়েছে

তাসকিনকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তির নাম প্রস্তাব করা হয়েছে

 

বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে তিন ফরম্যাটের অবধারিত নাম তাসকিন আহমেদ। ধারাবাহিক পারফর্ম করছেন তিনি। দলের প্রতি একাগ্রতা বা পরিশ্রম নিয়ে প্রশ্ন নেই। দলের সিনিয়র ক্রিকেটারও বটে। শুধু ওই তাসকিনকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তির নাম প্রস্তাব করা হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি বিসিবি পরিচালকদের সভা ছিল। ওই সভায় কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত খসড়া পেশ করা হয়। সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, খসড়া তালিকায় নাম আছে টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়া এবং ওয়ানডে ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠে যাওয়া ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদের।

এছাড়াও খসড়া কেন্দ্রীয় চুক্তিতে তরুণ পেসার নাহিদ রানা, বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ, টেস্ট ব্যাটার সাদমান ইসলাম জায়গা পেয়েছেন। কিন্তু জাকির হাসান ও মাহমুদল হাসান জয় নেই তালিকায়। টি-২০’র নিয়মিত শামীম পাটোয়ারিও জায়গা পাননি। ঢুকেছেন জাতীয় দলে নিয়মিত হয়ে ওঠা লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।

পূর্বে কেন্দ্রীয় চুক্তিতে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্যাটাগরি পদ্ধতি ছিল। তিন ফরম্যাটে খেলা ক্রিকেটাররা এক ধরনের বেতন পেতেন। শুধু সাদা বলে খেলা ক্রিকেটারদের গ্রেডিং পদ্ধতি ছিল আলাদা। আবার যারা শুধু এক ফরম্যাট খেলেন তাদের বেতন কাঠামো ছিল ভিন্ন। এবার ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি অনুযায়ী খসড়া কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তাব করা হয়েছে।

সর্বশেষ বোর্ড সভা শেষে, বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জাতীয় দলের অভিজ্ঞ মুশফিক ও মাহমুদউল্লাহর ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের পারফর্ম করতে হবে বলে উল্লেখ করেছিলেন। মুশফিক ও রিয়াদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে বোর্ডে বিতর্ক আছে। ক্রিজবাজ দাবি করেছে, ওই কারণে এখনো অনুমোদন হয়নি প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা।

বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা:
এ প্লাস: তাসকিন আহমেদ
এ: নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম।
বি: মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।
সি: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শেখ মাহেদী।
ডি: নাসুম আহমেদ, খালেদ আহমেদ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত