আপডেট :

        পাবনায় বল্লম-ককটেল নিয়ে থানায় হা ম লা, পুলিশের রাবার বুলেটে ছত্রভঙ্গ হামলাকারীরা

        বাংলাদেশে কারফিউ বা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

        কারখানার কাজে হিউম্যানয়েড রোবট আনতে বড় পদক্ষেপ স্যামসাংয়ের

        লকডাউনের সমর্থনে মিছিল, বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের ২ কর্মী নি হ ত

        মার্কিন সেনাদের ওপর হা মা লা য় ইরানের স্টারলিংক ব্যবহারের খবরে ক্ষুব্ধ ইলন মাস্ক

        ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে সরে আসছেন শেখ হাসিনা, দাবি রাশেদ খাঁনের

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রের তাপমাত্রায় একের পর এক রেকর্ড, বাড়ছে ভয়াবহ বন্যার ঝুঁকি

        কাদা ধসের আশঙ্কায় মালিবুর উপকূলীয় এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়া গার্লসসহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মাইক লাভ আর নেই

        লস এঞ্জেলেসে আবারও ভূমিকম্প, ৪ দশমিক ২ মাত্রার নতুন কম্পনে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        এক যুগের শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ক্যালিফোর্নিয়ার উপকূল, দুলেছে পিয়ার, ঝনঝন গ্লাস, আতঙ্কিত মাছ

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে ইউনিভার্সাল স্টুডিওজে পানি বিপর্যয়

        লস এঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৮৩টি পরাঘাত, বাড়ছে উদ্বেগ

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাফুফে

আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাফুফে

২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ ছিল আর্থিক স্বচ্ছতার অভাব ও নির্দিষ্ট খাতের বাইরে ফিফার প্রদত্ত অর্থ ব্যয় করা। সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।


শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। এখন থেকে স্বাভাবিক কিস্তিতে ফিফার আর্থিক অনুদান পাবে দেশের শীর্ষ ফুটবল নিয়ন্তা সংস্থা।

 

বাফুফের আয়ের অন্যতম উৎস হলো ফিফার ফান্ড। কিন্তু অনিয়ম ও অস্বচ্ছতার কারণে বাফুফেকে গত ছয় বছর ধরে অর্থ বরাদ্দ করা হচ্ছিল অনেক বেশি কিস্তিতে। অর্থ ছাড়করণের সেই শিথিলতা প্রত্যাহার করে নিয়েছে ফিফা।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'ছয় বছর পর ফিফার দেওয়া সীমিত অর্থায়নের নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসেছে বাফুফে। ফিফা আজ আমাদের এই অগ্রগতির কথা জানিয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে এটি করতে সক্ষম হয়েছি, যা অতীতে করা যায়নি।'

ফিফা সাধারণত দুটি বা তিনটি কিস্তিতে প্রতি বছর সদস্য দেশগুলোকে ১ লাখ ২৫ হাজার ডলার বরাদ্দ করে থাকে। তবে গত ছয় বছর ধরে বাফুফে অনেক বেশি কিস্তিতে টাকা পেত। প্রতি বছর তাদেরকে সমপরিমাণ অর্থ দেওয়া হতো ১২টি কিস্তিতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে দুটি বা তিনটি কিস্তিতে পুরোটা পাবে তারা।

গত বছরের অক্টোবরে বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হন তাবিথ। এরপর তিনি একবার ফিফা সভাপতির সঙ্গে এবং দুবার এএফসি সভাপতির সঙ্গে দেখা করেছেন। শুধু তাই নয়, তিনি ফিফা ও এএফসি সদর দপ্তরও পরিদর্শন করেছেন, যাতে বাংলাদেশে ফিফার অডিট টিমের সফর এগিয়ে আনা যায়।

ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আরও কিছু বাড়তি সুবিধা পাওয়ার কথা উল্লেখ করেছেন তাবিথ, 'এখন বাফুফে বিশেষ প্রকল্পের জন্য ফিফাতে আবেদন করতে পারবে এবং নিজেদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত