আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

দ্য হান্ড্রেডের ড্রাফটে ২৯ বাংলাদেশী

দ্য হান্ড্রেডের ড্রাফটে ২৯ বাংলাদেশী

তেমন একটা সুযোগ মেলে না জেনেও দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগে খেলতে বরাবরই আগ্রহী থাকেন টাইগার ক্রিকেটাররা। ব্যতিক্রম নয় এবারের দ্য হান্ড্রেডেও। ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের ২৯ ক্রিকেটার।

আগামী ৫ আগস্ট মাঠে গড়াবে দ্য হান্ড্রেডের এবারের আসর। তার আগে ১২ মার্চ অনুষ্ঠিত হবে নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। আট দলের এই টুর্নামেন্টের ড্রাফটে এবার মোট ২৭০ জন ইংলিশ ও ৩৫০ জন বিদেশী ক্রিকেটার নাম লিখিয়েছেন।

ইংল্যান্ডের ১০০ বলের ভিন্নধর্মী টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’র বেশ কয়েকটি মৌসুম পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশী ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। নাম নিবন্ধন করলেও ছিলেন উপেক্ষিত।

তবে এবারো আশায় বুক বেঁধে দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছে বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার। আছেন জাতীয় দল থেকে দূরে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে ড্রাফটে নাম লিখিয়েছেন সাকিব। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার পাউন্ড। আর ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ড্রাফটে নাম আছে রিশাদ হোসেনের।

৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন দাস, তাওহীদ হৃদয় ও শেখ মেহেদী। ৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে তানজিদ তামিম, নাহিদ রানা, তানজিম সাকিব ও শরিফুল ইসলামের।

আর নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের আরো ২০ ক্রিকেটার। সেই ২০ জনের তালিকায় আছেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত