আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাশিয়ার সাথে ড্র করলো ফেভারিট ইংল্যান্ড

রাশিয়ার সাথে ড্র করলো ফেভারিট ইংল্যান্ড

‘ফেভারিট’ তকমা নিয়ে ইউরো অভিযানে নেমে শুরুতেই হোঁচট খেলো ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও রাশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।
মার্সেইয়ে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। শুরুর দশ মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার দুটি সুযোগও পায় তারা। কিন্তু ফরোয়ার্ডের ব্যর্থতায় সাফল্য আসেনি। ম্যাচের ২২ মিনিটে লিভারপুল মিডফিল্ডার লালানা ও পরের মিনিটেই রাহিম স্টার্লিং আরও দুটি সুযোগ মিস করে। ফলে প্রথমার্ধে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে গুছিয়ে ওঠা রাশিয়া উঠতে থাকে পাল্টা আক্রমণে। গোলের লক্ষ্যে চারটি শটও নিয়েও হাতাশায় ডুবে তারা। ম্যাচের ৭১ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যেতে পারতো ইংল্যান্ড, কিন্তু ওয়েইন রুনির জোরালো নীচু শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইগর আকিনফিভ। এর দুই মিনিট পরেই ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে সমর্থকদের উল্লাসে ভাসান টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার দিয়ের।
তবে যোগ করা সময়ে ইংলিশদের জয়ের স্বপ্ন শেষ করে দেন ভাসিলি। জোরালো হেডে গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করেন সিএসকে মস্কোর এই ডিফেন্ডার। শেষ হয়ে যায় ইংলিশদের ইউরো ২০১৬ জয়ে শুরুর স্বপ্নও।

শেয়ার করুন

পাঠকের মতামত