আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

বাড়তি সুবিধা কোথায়, বুঝতে পারছেন না কোচ

বাড়তি সুবিধা কোথায়, বুঝতে পারছেন না কোচ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত অপরাজিত ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তবে ভারতের ভেন্যু-সংক্রান্ত সুবিধা পাওয়া নিয়ে চলা বিতর্কের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। তার মতে, ভারত কীভাবে বাড়তি সুবিধা পাচ্ছে, সেটাই তিনি বুঝতে পারছেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ভারতের নির্দিষ্ট একটি ভেন্যুতে সব ম্যাচ খেলা নিয়ে সমালোচনা শুরু হয়। অন্য দলগুলোকে বিভিন্ন দেশে ও ভিন্ন মাঠে খেলতে হলেও ভারত নিজেদের সব ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এ নিয়ে ইংল্যান্ডের নাসের হুসাইন, মাইক আথারটনসহ অনেকে প্রশ্ন তুলেছেন। দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন ও ডেভিড মিলারও ভারতের সুবিধা পাওয়া নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। এমনকি মিলার তো ফাইনালে নিউজিল্যান্ডকে সমর্থন করার কথাও জানিয়েছেন।


এই সমালোচনার জবাবে ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীর ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার তার সুরেই কথা বললেন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। দুবাইয়ে সংবাদ সম্মেলনে কোটাক বলেন, ‘আমি বুঝতেই পারছি না এখানে বাড়তি সুবিধার কী আছে। সূচি তো আগেই নির্ধারিত হয়েছিল। আমরা টানা চার ম্যাচ জেতার পর এই বিতর্ক শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি, কিন্তু সব ম্যাচ আলাদা উইকেটে হয়েছে। এটা পরিকল্পিত সূচির অংশ। ভালো খেলে জিততে হয়, শুধু সুবিধা পেলেই জয় আসে না।’

কোটাকের মতে, এই বিতর্কের আসলে কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ‘দিনশেষে ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। যদি ভালো না খেলতে পারেন, তাহলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে সমালোচনা করাও ঠিক নয়।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত