আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। এর আগে গত সোমবার (১০ মার্চ) মেয়েদের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল তারা। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছিল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আমেরিকা অঞ্চলের ম্যাচে। 

বুয়েন্স এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে দুই দল মুখোমুখি হয়। যেখানে শেষ হাসি হেসেছে ব্রাজিলই। ২৫ রানের জয় পেয়েছে সফরকারী দল। 


টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ৬৯ রান তুলেছিল ব্রাজিলের মেয়েরা। ব্যাট হাতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো।

রান তাড়ায় ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট আর্জেন্টাইন নারী দল। ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ শিবিরে ধস নামান ব্রাজিলের নিকোল মন্তেইরো। পরে ম্যাচসেরাও হয়েছেন তিনি। 

ব্রাজিল-আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে আগামী ১৭ মার্চ। স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত