আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ক্রিকেটারদের ম্যাচ ফি কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসলো

ক্রিকেটারদের ম্যাচ ফি কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসলো

সম্প্রতি ক্রিকেটারদের টানা ব্যর্থতায় জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি কমিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে এই সিদ্ধান্তের তুমুল সমালোচনা হয় পাকিস্তানের ক্রিকেট মহলে। সাবেক, বর্তমান বেশ কিছু ক্রিকেটার এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এমন অবস্থায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি।

সর্বশেষ ৭৫ শতাংশ ম্যাচ ফি কমিয়ে দিয়েছিল পিসিবি। গত বছর পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচ খেলার জন্য ৪০ হাজার পাকিস্তানি রুপি করে পেতেন ক্রিকেটাররা। প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা পেতেন ২০ হাজার পাকিস্তানি রুপি করে। যা কমিয়ে যথাক্রমে ১০ হাজার পাকিস্তানি রুপি এবং ৫ হাজার পাকিস্তানি রুপি করা হয়েছিল।

পিসিবির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয় পাকিস্তানের ক্রিকেট মহলে। বাবর আজমসহ অনেক ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলবেন না বলেও জানান। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, চাপের মুখে এবার নড়েচড়ে বসেছেন পিসিবি কর্তারা।

শেষ পর্যন্ত জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি অপরিবর্তীত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গত বছরের মতো এবারও প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা প্রতিটি ম্যাচ খেলার জন্য ৪০ হাজার পাকিস্তানি রুপি করে পাবেন। প্রথম একাদশের বাইরের ক্রিকেটাররা পাবেন ২০ হাজার পাকিস্তানি রুপি করে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত