আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

২ গোল খেয়েও ৪ গোল করে জিতল বার্সেলোনা

২ গোল খেয়েও ৪ গোল করে জিতল বার্সেলোনা

লা লিগায় শিরোপার লড়াইয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। ফেররান তরেসের জোড়া গোল ও লামিন ইয়ামালের চমক দলকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।  

রিয়াদ এয়ার মেট্রোপলিটানে ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের নিয়ন্ত্রণে। প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বিরতির পর ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার সরলথ। কিন্তু এরপরই ম্যাচে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। এক মিনিটের ব্যবধানে প্রথম গোল শোধ করেন রবার্ট লেভান্ডোভস্কি। ৭৮ মিনিটে সমতা ফেরান বদলি হিসেবে নামা তরেস।  

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিলো, তখন অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেন তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। এরপর যোগ করা সময়ের শেষ দিকে ফেররান তরেস নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন বার্সার।  

এই জয়ে ২৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৬০-এ। সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও, কিন্তু তারা এক ম্যাচ বেশি খেলেছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের দল। আরেকদিকে, ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত