আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’- ভারত ম্যাচ নিয়ে হামজা

‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’- ভারত ম্যাচ নিয়ে হামজা

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে এসে পৌঁছালেন হামজা চৌধুরী। বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে হামজাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগেও বহুবার নিজের দেশ বাংলাদেশে এসেছেন তিনি। কিন্তু এবার তার আসাটা ভিন্ন। এবার তিনি শুধু সিলেটের ছেলে হিসেবে নয়, এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে।

যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা হামজা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছিলেন। বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের শেফিল্ড ইউনাইটেডে। গত বছর ইংল্যান্ড ও ফিফার বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ দলের হয়ে খেলার অনুমোদন পান তিনি। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের দলে আছেন হামজা। মূলত এই ম্যাচ খেলতেই বাংলাদেশে এসেছেন তিনি।

হামজাকে দেখার পরপরই ভক্তদের 'ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা, হামজা' স্লোগানে মুখরিত হয়ে ওঠে এয়ারপোর্ট প্রাঙ্গণ। লাল-সবুজ ফ্লেয়ার স্মোক উড়িয়ে এই তারকা ফুটবলারকে বরণ করে নেয় সমর্থকরা। বাংলাদেশে পা রাখার প্রায় ৪০ মিনিট পর ভিআইপি গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন হামজা। সেখানে ভারত ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানতে চান এক সাংবাদিক। হামজার উত্তরের পর দাবি উঠে বাংলায় কথা বলার।

তিনি স্থানীয় সিলেটিতে দেন উত্তর, 'ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা।  আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু।' (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।

সিলেট বিমানবন্দর থেকে ইতোমধ্যে হবিগঞ্জ জেলার বাহুবল থানার স্নানঘাটে পৈতৃক বাড়ির উদ্দেশে সপরিবারে রওনা হয়েছেন হামজা। সেখানে একদিন থেকে আগামীকাল রাতে ঢাকায় টিম হোটেলে যোগ দেবেন তিনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত