আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দলের পাশে আছেন মেসি

দলের পাশে আছেন মেসি

নেইমার ছিটকে গেছেন আরও আগে। এইবার লিওনেল মেসিকেও একই ভাগ্য বরণ করতে হলো। চোটের কারণে তিনিও আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ঘোষিত দলে জায়গা পাননি। ফলে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে দেখা যাবে না দুই সেরা তারকাকে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মার্চের বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে মেসিকে ছাড়া। বাংলাদেশ সময় ২২ মার্চ ভোর সাড়ে ৫টায় মন্টিভিডিওতে উরুগুয়ের এবং ২৬ মার্চ সকাল ৬টায় বুয়েন্স আইয়ার্সে ব্রাজিলের মুখোমুখি হয় তারা। ৩৩ জনের প্রাথমিক দলে থাকলেও সোমবার ঘোষিত ২৬ জনের দলে রাখা হয়নি মেসিকে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মেজর সকার লিগে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলে জেতা ম্যাচে বাঁ ঊরুতে ব্যথা পান মেসি। এমআরআই স্ক্যানে ধরা পড়ে তাঁর পায়ের পেশিতে ‘লো-গ্রেড ইনজুরি’ রয়েছে। সুস্থ হয়ে উঠতে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকবেন তিনি।

জাতীয় দলের সঙ্গে গত দুই দশকের পথচলায় বিশ্বকাপ, দু’বার কোপা আমেরিকাসহ অনেক শিরোপা জিতেছেন মেসি। তার পরও এই দুটি ম্যাচ খেলতে পারছেন না বলে বেশ হতাশ ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হতাশার কথা তুলে ধরে সমর্থক হিসেবে দলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি, ‘জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি খুবই স্পেশাল ম্যাচে খেলতে না পারা দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে ছোট একটি চোট আমাকে আবার খেলা থেকে বিরতি নিতে বাধ্য করেছেন। দল থেকে আমাকে ছিটকে দিয়েছে। আমি এখান থেকেই দলকে উৎসাহ দেব এবং অন্য আরেকজন ভক্তের মতো দলকে সমর্থন করব ও গলা ফাটাব। এগিয়ে চলো আর্জেন্টিনা...!’ মেসির পাশাপাশি আগামী দুই ম্যাচে পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভান্নি লে সেলেসোকে পাচ্ছে না আর্জেন্টিনা। উঠতি তারকা ক্লদিও এচেভেরিও নেই। তাই আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তায় আছেন আর্জেন্টিনা বস স্কালোনি। অবশ্য ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে বলে বাছাই পর্ব উতরানোর ব্যাপারে খুব একটা শঙ্কায় নেই তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত