আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করল নামিবিয়া

ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করল নামিবিয়া

দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া প্রতিবেশী দেশ। আফ্রিকার মহাদেশের সর্ব দক্ষিণের দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থান নামিবিয়ার। প্রতিবেশীদের মতো ঝলমলে না হলেও নামিবিয়ার ক্রিকেট ইতিহাসও ফেলনা নয়। দুই দেশের সামাজিক-সাংস্কৃতিক মিলও আছে অনেক। খেলোয়াড়দের নামের মিলও আছে বেশ। মাঝেমধ্যে তো দেশের নাম উল্লেখ না করলে বিভ্রান্তিতে পড়তে হয়।

সর্বশেষ যেমন হচ্ছে ফাফ ডু প্লেসিকে নিয়ে। ফাফ ডু প্লেসি বলতে এত দিন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককেই জেনে এসেছেন যাঁরা, তাঁদের জন্য দুঃসংবাদ। এখন থেকে ফাফ ডু প্লেসি নামটা শুধুই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের নয়, নামিবিয়ারও। ফাফ ডু প্লেসি যে নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হয়েছেন!

হেঁয়ালি নয়, যা পড়েছেন, ঠিকই পড়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব খেলতে নামিবিয়া যে দল ঘোষণা করেছে, সেই দলের অধিনায়কের নাম ফাফ ডু প্লেসি। মিল আছে আরও, দুই ফাফ ডু প্লেসিই ব্যাট করেন ডান হাতে, দুজনই লেগ ব্রেক বোলার। তবে ৪০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসি মূলত ব্যাটসম্যান, কালেভদ্রে করেছেন বল। অন্যদিকে ১৭ বছর বয়সী ফাফ ডু প্লেসি মূলত বোলার, ব্যাট করেন লোয়ার অর্ডারে।

জুনিয়র ফাফ ডু প্লেসির জন্য বড় চ্যালেঞ্জই হতে যাচ্ছে বাছাইপর্বটা। আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তবে স্বাগতিক হিসেবে জিম্বাবুয়ে সরাসরি সুযোগ পেলেও নামিবিয়াকে সে সুযোগ দেয়নি আইসিসিকে। যার অর্থ বাছাইপর্ব পেরোতে না পারলে দর্শক হিসেবেই ঘরের মাঠে অন্যদের খেলা দেখতে হবে ফাফ ডু প্লেসিদের।


সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত