আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বিসিবির সঙ্গে চুক্তি শেষ, প্রকাশ্যে জুয়ার প্রচারে সাকিব

বিসিবির সঙ্গে চুক্তি শেষ, প্রকাশ্যে জুয়ার প্রচারে সাকিব

সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিন ধরেই এই দুটো শব্দ যেন পাশাপাশি চলছে। কিছুদিন আগেই তিনি শিরোনামে এসেছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। তবে গত ২০ মার্চ সে অভিযোগ থেকে মুক্তি পান। কিন্তু এরপরেই নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন এই ক্রিকেট তারকা।
বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হয়েছেন এমনই একটি প্রতিষ্ঠানের সঙ্গে। পবিত্র রমজান মাসেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

 

আজ বাংলাদেশে ইফতারের ঠিক আগে ‘ওয়ান-এক্সবেট’ নামের একটি জুয়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সাকিবের নিজস্ব ফেসবুক পেজে শেয়ার করা হয়, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
এর আগেও সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি ‘বেট উইনার নিউজ’ নামক একটি বেটিং পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছিলেন। তখনো তিনি ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন এবং জাতীয় দলে থাকা অবস্থায় এ ঘটনার কারণে সমালোচিত হয়েছিলেন। তার আগে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তিনি।

তবে এবারের ঘটনা কিছুটা আলাদা। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পর থেকে তিনি দেশে ফেরেননি। তার বিরুদ্ধে হত্যা মামলা ও চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি বিসিবির চুক্তির আওতায় নেই এবং টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেও তা করতে পারেননি। 

বাংলাদেশে অবস্থান না করায় এমন বিজ্ঞাপনে কাজ করতে তার কোনো বাধা নেই, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই এ বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা ও বিতর্ক।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত