আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সেমিফাইনালে মুখোমুখি স্পেন-ফ্রান্স

সেমিফাইনালে মুখোমুখি স্পেন-ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল ফ্রান্স ও স্পেনকে। দুই দলই দুই লেগ শেষে সমতায় থাকায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানেই জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ও লামিন ইয়ামালের স্পেন। শেষ চারেই এইবার মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি।

প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল ফ্রান্স। কিন্তু দ্বিতীয় লেগে ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা। ৫২ মিনিটে ওলিসে এবং ৮০ মিনিটে দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। দুই লেগ শেষে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে গোল না হলে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ফ্রান্স। টাইব্রেকারে ফ্রান্সের হয়ে শট মিস করেন কুন্দে ও থিও হার্নান্দেজ। ক্রোয়েটরা মিস করে তিনটিতে। মার্টিন বাটুরিনার পর ব্যর্থ হন ফ্রাঞ্জো ইভানোভিচ ও স্টানিচিস।


আরেকদিকে, স্পেনেরও ছিল রোমাঞ্চকর লড়াই। প্রথম লেগে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। দ্বিতীয় লেগেও ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে ওয়ার্জিবালের গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে ডিপে পেনাল্টি থেকে সমতা ফেরান। পরে ওয়ার্জিবাল ফের লিড দিলেও ইয়ান ম্যাটসেন আবার সমতায় ফেরান ডাচদের। অতিরিক্ত সময়ে ইয়ামালের গোলে স্পেন আবার এগিয়ে যায়, কিন্তু জাভি সিমন্সের পেনাল্টিতে আবারও সমতা ফেরে। দুই লেগে ৫-৫ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে স্পেন ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয়। স্পেনের হয়ে শুধু ইয়ামাল শট মিস করেন, আর নেদারল্যান্ডসের পক্ষে ব্যর্থ হন ল্যাং ও মালেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত