আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

স্পেনের চ্যাম্পিয়নদের জয়রথ ছুটছেই

স্পেনের চ্যাম্পিয়নদের জয়রথ ছুটছেই

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ইতিহাসের একমাত্র দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের রেকর্ড গড়ে তারা। কিন্তু বিশ্বকাপ নিজেদের করে রাখতে পারেনি ভিসেন্তে দেল বস্কের দল। তবে ইউরোতে সঠিক পথেই এগুচ্ছে লা রোজারা। শুক্রবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে স্পেন। দেল বস্কের দল এদিন ৩-০ গোলে হারায় তুরস্ককে। সেইসঙ্গে টুর্নামেন্টের শেষ ষোলর টিকিটও নিশ্চিত করে তারা।
তুরস্কের বিপক্ষে একাই দুই গোল করেন আলভারো মোরাতা। আর অন্য গোলটি আসে নোলিতোর পা থেকে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো স্পেন। দুই ম্যাচে পয়েন্ট ৬। আর দুইয়ে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৪।
তরস্কের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে স্পেন। কিন্তু গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৪ মিনিট পর্যন্ত। নোলিতোর সহায়তায় অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন মোরাতা। তার উৎসবের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুন করেন নোলিত। ম্যাচের ৩৭ মিনিটে সেস ফ্যাব্রিগাসের সহায়তায় গোল করেন তিনি। এর ফলে ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্পেন।
তারপরও গোলের ক্ষুধা কমেনি স্প্যানিশদের। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে জর্দি আলবার সহায়তায় গোল করে বড় ব্যবধানের জয়ের ইঙ্গিত দেন মোরাতা। কিন্তু এরপর আর কোন গোল না হলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের।

শেয়ার করুন

পাঠকের মতামত