আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

শীর্ষস্থান মজবুত বার্সেলোনার

শীর্ষস্থান মজবুত বার্সেলোনার

লা লিগার শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা। শনিবার লেগানেসকে হারিয়ে পয়েন্ট তালিকায় বার্সার সমান হয়ে গেলেও রোববার জিরোনাকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে লেভান্ডোভস্কির জোড়া গোলে ৪-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। অন্য দুই গোল করেছেন ফেরান তোরেস এবং জিরোনার লাদিস্লাভ ক্রেইচি আত্মঘাতী গোল করলে এক গোল উপহার পায় বার্সা।

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। যদিও প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না ফ্লিকের দল। জিরোনার গোলরক্ষক পাওলো গাজ্জানিগা একের পর এক শট রুখে দিচ্ছিলেন। যদিও বিরতির ঠিক আগে ভাগ্য বার্সার পক্ষে যায়। ইয়ামালের ফ্রি-কিক থেকে দেওয়া ক্রসে জিরোনার ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি ভুল করে নিজের জালেই বল পাঠিয়ে দেন। ৪২ মিনিটের এই আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।


দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে জিরোনা। ম্যাচের ৫৩ মিনিটে ডেইলি ব্লিন্ডের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন আর্নট ডানজুমা। তবে মাত্র চার মিনিটের ব্যবধানে ফের এগিয়ে যায় বার্সেলোনা। লোপেজের পাস থেকে দুর্দান্ত দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে গাজ্জানিগার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান লেভান্ডোভস্কি। এটি ছিল চলতি লা লিগায় তার ২৪তম গোল।

এরপর ৭৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন লেভান্ডোভস্কি। মাঝমাঠ থেকে ফ্রেংকি ডি ইয়ং দারুণ এক পাস বাড়ান, সুযোগ বুঝে বল জালে পাঠাতে ভুল করেননি অভিজ্ঞ এই স্ট্রাইকার। এটি এবারের লা লিগায় লেভার ২৫তম গোল। তার চেয়ে তিন গোল কম নিয়ে দুইয়ে এমবাপ্পে।


ম্যাচের শেষ দিকে ফেরান তোরেস স্কোরলাইন ৪-১ করেন। জেরার্ড মার্টিনের ক্রস থেকে গোল করে জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। যোগ করা সময়ে ইয়ামাল অসাধারণ এক শট নেন, যা ফিরে আসে ক্রসবারে লেগে।

২৯ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৬। দুইয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত