আপডেট :

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

তাসকিন-মিরাজদের ঈদ

তাসকিন-মিরাজদের ঈদ

ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। দেশের তারকা ক্রীড়াবিদরা ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভুলেননি। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররা। তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজসহ অনেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।


বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ এবার ঈদ উদযাপন করছেন পরিবারের সঙ্গে। ঈদের সকালে মোহাম্মদপুরের ঈদগাহে নামাজ আদায় করেন তাসকিন। ছেলেকে সঙ্গে নিয়ে ঈদগাহে যাওয়া তার জন্য বিশেষ কিছু বলে জানিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবা ও ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করা সত্যিই বিশেষ অনুভূতি। সবাই দোয়া করবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। ঈদ মোবারক।’


এবারের ঈদ পরিবার ও শৈশবের বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি লিখেছেন, ‘শৈশবের বন্ধুদের সঙ্গে ভালো সময় কেটেছে। আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আপনার হৃদয় ভালোবাসা ও শান্তিতে পূর্ণ হোক, এই শুভকামনা।’


তামিম ইকবালও ভক্তদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন।

লিটন দাস পরিবারের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এই উৎসব আমাদের আরও বিনয়ী ও একে অপরের প্রতি সহায়ক হতে শেখাক। আসুন, আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পৃথিবী গড়তে কাজ করি।’

 

তাওহিদ হৃদয় এবার ঈদ উদযাপন করেছেন গ্রামের বাড়িতে। বাবার সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করেছি, বাবা-মায়ের হাসিমুখ দেখেছি—এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আল্লাহ আপনার ও আপনার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন। ঈদ মোবারক।’

 


ঈদের আনন্দে ক্রীড়াবিদদের এমন ভালোবাসা ও শুভেচ্ছা ভক্ত-সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত