আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

দ্বিতীয় ওয়ানডের আগে পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলেই দুঃসংবাদ

দ্বিতীয় ওয়ানডের আগে পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলেই দুঃসংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের পর প্রথম ওয়ানডেতেও হেরেছে পাকিস্তান। সিরিজ বাঁচাতে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই বাবর-রিজওয়ানদের সামনে। বুধবার (২ এপ্রিল) ভোরে নিউজিল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে। তার আগে উভয় দলেই লেগেছে চোটের ধাক্কা। আসন্ন ম্যাচ থেকে তাদের একজন করে ক্রিকেটার ছিটকে গেছেন। 


দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার উসমান খান। পরবর্তীতে এমআরআই স্ক্যান করানো হলে পায়ে ‘লোয়ার গ্রেড টিয়ার’ চোট ধরা পড়ে। যা হ্যামিল্টনে হতে যাওয়া ম্যাচ থেকে ছিটকে দিয়েছে উসমানকে। এর আগে প্রথম ওয়ানডে দিয়ে ফরম্যাটটিতে আন্তর্জাতিক অভিষেক হয় তার। যেখানে তিনি ওপেনিংয়ে নেমে ৩৩ বলে ৩৯ রান করেন। আব্দুল্লাহ শফিকের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৩ রান যোগ করেন তিনি। যদিও ৩৪৫ রানের লক্ষ্য তাড়ায় জিততে পারেনি পাকিস্তান। হেরেছে ৭৩ রানে।

 

দ্বিতীয় ওয়ানডেতে উসমানের বদলি হিসেবে দেখা যেতে পারে ইমাম-উল-হককে। ফখর জামানের ইনজুরিতে গত মাসে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ডাক পান এই ওপেনার। 

এদিকে, চোটের ধাক্কায় কিউইদের হয়ে এই ম্যাচে খেলা হচ্ছে না ফর্মে থাকা মিডল অর্ডার ব্যাটার মার্ক চাপম্যানের। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান এই ব্যাটার ওই ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান। তার ইনজুরির ধরণ ‘গ্রেড-ওয়ান টিয়ার’। চোট পুনর্বাসনের জন্য তাকে অকল্যান্ডে পাঠানো হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগামী শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিরবেন চাপম্যান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত