আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পারলেন না ধোনি, জিম্বাবুয়ের রুদ্ধশ্বাস জয়

পারলেন না ধোনি, জিম্বাবুয়ের রুদ্ধশ্বাস জয়

জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ৪ রান। স্ট্রাইকে মহেন্দ্র সিং ধোনি। এমন কত ম্যাচেই তো দলকে জিতিয়েছেন তিনি। কিছুদিন আগেই আইপিএলে শেষ দুই বলে টানা দুটি ছক্কা হাঁকিয়ে পুনেকে জয় এনে দিয়েছিলেন। তবে এবার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ বলে ৪ রানের সমীকরণে ভারত অধিনায়ক তেমন কিছু করে দেখাতে পারলেন না, নিতে পারলেন মাত্র ১ রান। হারারেতে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে তার দল হেরেছে ২ রানে।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল জিম্বাবুয়ে। তবে ফরম্যাট বদলে যেতেই যেন জিম্বাবুয়েও বদলে গেল! গত বছর হারারেতে ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে ১৪৫ রান করে ১০ রানে জিতেছিল জিম্বাবুয়ে। এবার শুরুটাও যেন সেখান থেকেই করল তারা। শনিবার আগে ব্যাট করে এল্টন চিগুম্বুরার ২৬ বলে অপরাজিত ৫৪ রানের ঝোড়ো ইনিংসে ১৭০ রানের পুঁজি পেয়েছিল স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করতে পারে ভারত।

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে অনায়াসেই হারিয়েছিল ভারত। তিন ম্যাচে ভারতের উইকেট পড়েছিল মাত্র ৩টি। সে জন্যই কিনা শনিবার টি-টোয়েন্টিতে ভারত দলে অভিষেক হলো পাঁচজনের! এই প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচে (প্রথম ম্যাচ ছাড়া) একসঙ্গে ভারতের পাঁচ ক্রিকেটারের অভিষেক হলো।

ওয়ানেতে রান তাড়া করে জেতায় শনিবার টি-টোয়েন্টিতেও টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান ধোনি। তবে চামু চিবাবা ও হ্যামিল্টন মাসাকাদজা উদ্বোধনী জুটিতে ৪.৩ ওভারে ৩৩ রান যোগ করেন। এরপর সেটিকে টেনে নিয়ে যান সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার। মাসাকাদজা ২৫, চিবাবা ২০, রাজা ২০ ও ওয়ালার করেন ৩০ রান।

আর শেষ দিকে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালান চিগুম্বুরা। মাত্র ২৬ বলে ৭ ছক্কা ও একটি চারে করেন অপরাজিত ৫৪ রান, জিম্বাবুয়ে পায় ১৭০ রানের লড়াকু পুঁজি।

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত, প্রথম বলেই ফিরে যান লোকেশ রাহুল। এরপর মানদীপ সিং (৩১) ও আম্বাতি রাইডু (১৯) ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। তবে মনিষ পান্ডে ভারতকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু দলীয় ১৪৩ রানে মনিষকে (৩৫ বলে ৪৮) বিদায় করে ম্যাচে ফেরে স্বাগতিকরা।

শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৮ রান, হাতে ৫ উইকেট। নেভিল মাদজিভার করা প্রথম বলে ধোনি নিতে পারেন এক রান। পরের বলে ক্যাচ দিয়ে ফেরেন অক্ষর প্যাটেল। তৃতীয় বলে ধোনি স্ট্রাইকে গেলেও মাদজিভার ইয়র্কার থেকে ১ রানের বেশি নিতে পারেননি। চতুর্থ বলে মাদজিভার আরেকটি ইয়র্কার থেকে কোনো রান নিতে পারেননি রিশি ধাওয়ান। এরপর ওয়াইড থেকে আসে এক রান। পঞ্চম বলে ধাওয়ান এক রান নিলে শেষ বলে স্ট্রাইকে যান ধোনি। শেষ বলে ৪ রানের প্রয়োজনে ধোনি নিতে পারেন মাত্র এক রান, ভারত হারে ২ রানে।

এলএবাংলাটাইমস/এস।এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত