আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানা গেলো

২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানা গেলো

২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনে একমাত্র আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডেই হতে পারে আসরটি। বৃহস্পতিবার বেলজিয়ামের বেলগ্রেডে উয়েফার এক সভায় বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

তিনি আরও জানান, ২০৩১ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র ও কনকাকাফ অঞ্চলের কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে। সেই আসরে ৪৮ দল অংশ নিতে পারে।


ফিফার নিয়ম অনুযায়ী, ২০৩১ বিশ্বকাপ যদি আমেরিকা মহাদেশে হয়, তাহলে ২০৩৫ সালের আসর ইউরোপ বা আফ্রিকায় আয়োজন করতে হবে। আয়োজক হওয়ার দৌড়ে স্পেন, মরক্কো ও পর্তুগালের নাম শোনা গেলেও তারা শেষ পর্যন্ত বিড জমা দেয়নি। ৩১ মার্চ ছিল বিড জমা দেওয়ার শেষ সময়, যেখানে একমাত্র যুক্তরাজ্যই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘আমি নিশ্চিত করছি যে ২০৩১ (যুক্তরাষ্ট্র) ও ২০৩৫ (যুক্তরাজ্য) বিশ্বকাপের জন্য আমরা একটি করে বৈধ বিড পেয়েছি।’


বিবিসি জানিয়েছে, ২০৩৫ বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক বিড এ বছরই জমা দিতে হবে। এরপর ২০২৬ সালে ফিফার সভায় ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত