আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এসিসির নতুন চেয়ারম্যান পিসিবির নাকভি

এসিসির নতুন চেয়ারম্যান পিসিবির নাকভি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভার্চুয়াল সভায় এসিসির সদস্যদের বার্ষিক সাধারণ সভায় নাকভির নিয়োগ চূড়ান্ত হয়। 


শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান শাম্মি সিলভার স্থলাভিষিক্ত হয়েছেন নাকভি। আগামী দুই বছর এসিসির নেতৃত্বে থাকবেন নাকভি। গত বছরের ফেব্রুয়ারিতে পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।


এসিসির সভাপতি নির্বাচিত হওয়ার পর নাকভি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্ব বোধ করছি। এশিয়া বিশ্ব ক্রিকেটের হৃদস্পন্দন এবং বোর্ডের সকল সদস্যের সঙ্গে কাজ করে খেলাটির আরও দ্রুত প্রসার ও বিশ্বব্যাপী প্রভাব বৃদ্ধি করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একসঙ্গে নতুন সুযোগ উন্মোচন, বৃহত্তর সহযোগিতা গড়ে তুলব এবং এশিয়ার ক্রিকেটকে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে দেব। এসিসির বিদায়ী সভাপতিকে তার নেতৃত্ব ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’

এসিসি সভাপতির দায়িত্ব ছাড়ার পর সিলভা বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের বিষয়। এসিসির মর্যাদা বৃদ্ধি করতে আমাদের সদস্য বোর্ডগুলোর একনিষ্ঠ কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নাকভির দক্ষ নেতৃত্বে এসিসি তার অসাধারণ যাত্রা অব্যাহত রাখবে এবং আরও সমৃদ্ধ হবে।’

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত