আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ব্যক্তিগত রেকর্ডের দিকে মনোযোগ দেই না: ক্রিশ্চিয়ানো রোনালদো

ব্যক্তিগত রেকর্ডের দিকে মনোযোগ দেই না: ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্যারিয়ারের গোধলী লগ্নে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু মাঠে এখনও খেলে চলছেন বেশ দাপটের সঙ্গে। নিয়মিত দেখা পাচ্ছেন গোলের। পেশাদার ফুটবলে হাজার গোল করার লক্ষ্য নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। সেই লক্ষ্যে খেলতে নেমে জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি।

রোনালদোর জোড়া গোলে ভর করে সৌদি প্রো লিগে চির প্রতিদ্বন্দ্বী আল-হিলালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এক বছর ৮ মাস ও ৭ ম্যাচ পর আল-হিলালকে হারাতে পারলো রোনালদোরা। এই ম্যাচে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ৯৩১ এ নিয়ে গেছেন সিআরসেভেন।

রোনালদো জানায়, গোল করার চেয়েও দলের জয় বেশি দরকার ছিল। তিনি আরও বলেন, 'এই জয়ে দলের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আমার গোল করা গুরুত্বপূর্ণ, তবে জেতা আরও বেশি গুরুত্বপূর্ণ।'

নিজের লক্ষ্যের ১ হাজার গোল থেকে খুব বেশি দূরে নেই রোনালদো। তবে ব্যক্তিগত রেকর্ডের দিকে মনোযোগ দেন না জানিয়ে এই পর্তুগিজ সুপারস্টার জানান, 'আমি এসপিএল এবং চ্যাম্পিয়নস লিগে দলকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করি, ব্যক্তিগত রেকর্ডের দিকে মনোযোগ দিই না।'

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত