আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভারতকে হারিয়ে দিল জিম্বাবুয়ের ক্রিকেট দিল

ভারতকে হারিয়ে দিল জিম্বাবুয়ের ক্রিকেট দিল

টি-২০ সিরিজে ভারতকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে জিম্বাবুয়ে। প্রথম টি-২০ ম্যাচে ২ রানের নাটকীয় জয় পেয়েছে সিকান্দার রাজারা।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ৬ উইকেটে ১৬৮ রান তুলতে সমর্থ হয় ভারত।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
জিম্বাবুয়ের পক্ষে ২৬ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন চিগুম্বুরা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন। ২১ বলে ৩০ রানের ইনিংস খেলেন ওয়ালার। ১৫ বলে ২৫ রান করেন মাসকাদজা।
ভারতের বুমরাহ ২টি এবং ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল ও যজুবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান কেএল রাহুল। একদিনের ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন রাহুল। এদিন টি২০ অভিষেকেও থাকলেন রেকর্ডে!
এর আগে ভারতের কোনো ব্যাটসম্যান টি২০ ক্রিকেটের অভিষেক ম্যাচে ইনিংসের প্রথম বলে আউট হননি। এ ম্যাচে ভারতের ৫ ক্রিকেটারের টি-২০ ক্রিকেটে অভিষেক হয়।
মনদীপ সিং করেন ২৭ বলে ৩১ রান। তিন নম্বরে নেমে ১৬ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান রাইডু। ৩৫ বলে ৪৮ রানের ইনিংস ভারতকে জয়ের স্বপ্ন দেখান।
শেষদিকে ভারতকে ম্যাচ জেতানোর ভার পড়ে ক্যাপ্টেন ধোনি এবং অক্ষর প্যাটেলের উপর। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৮ রান। হাতে ছিল আরও ৫টি উইকেট। ক্রিজে ছিলেন ধোনি। সে হিসেবে জয়ের পাল্লা ভারতের দিকেই ঝুঁকছিলো।
কিন্তু শেষ ওভারের প্রথম বলে এক রান নিয়ে ধোনি প্রান্ত বদল করার পর দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন প্যাটেল। মাদজিবার করা তৃতীয় বলে আবারো এক রান নিয়ে প্রান্ত বদল করেন ধোনি। চতুর্থ বলে ধাওয়ান কোনো রান না নিতে পারায় চাপে পড়ে যায় ভারত। এরপর একটি ওয়াইড। পঞ্চম বলে এক রান করেন ধাওয়ান।
শেষ বলে ভারতকে জিততে হলে করতে হবে ৪ রান। কিন্তু পারলেন না ধোনি। এক রানের বেশি নিতে পারলেন না ভারতের অধিনায়ক। পরাজয় নিয়েই মাঠ ছাড়ে ধোনিবাহিনী।

শেয়ার করুন

পাঠকের মতামত