আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দুই বছরের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরলেন সাবেক অলরাউন্ডার নাসির হোসেন

দুই বছরের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরলেন সাবেক অলরাউন্ডার নাসির হোসেন

দীর্ঘ দুই বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা নাসির আজ সোমবার মাঠে নামেন ঢাকা প্রিমিয়ার লিগে।  

রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী বোলার হিসেবে অফস্পিনে ১০ ওভার বল করে ৩১ রানে নেন ১ উইকেট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আইসিসির দুর্নীতি-বিরোধী শৃঙ্খলাবিধি অনুযায়ী নাসির তার সম্পূর্ণ নিষেধাজ্ঞার মেয়াদ ভোগ করেছেন এবং সকল শর্ত পূরণ করেছেন। সেই হিসেবে তিনি ৭ এপ্রিল ২০২৫ থেকে পুনরায় ক্রিকেটে অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছেন।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন লিগে অংশগ্রহণকালে দুর্নীতির অভিযোগ ওঠে নাসিরের বিরুদ্ধে। আইসিসির তদন্ত শেষে ২০২৪ সালের জানুয়ারিতে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা প্রদান করা হয়, যার ছয় মাস ছিল স্থগিত।  

নাসিরের নিষেধাজ্ঞা কার্যকর হয় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে, যার ফলে দেড় বছর কোনো ক্রিকেট কার্যক্রমে যুক্ত থাকার অনুমতি ছিল না তার। কিন্তু শাস্তির মেয়াদ শেষে আইসিসির নির্ধারিত অ্যান্টি-করাপশন শিক্ষাসেশন সম্পন্নসহ সব শর্ত পালন করায় পুনরায় খেলার অনুমোদন পেয়েছেন তিনি। 

একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য নাসির হোসেন বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ। নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকলেও আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে নিজের পুরনো ছন্দ খুঁজে পেতে আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত