আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শিরোপা কি খোয়ালো রিয়াল মাদ্রিদ

শিরোপা কি খোয়ালো রিয়াল মাদ্রিদ

এক ম্যাচ আগেও লা লিগার শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা ছিল রিয়াল মাদ্রিদের। চোখ রাঙাচ্ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। তবে শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে হারের স্বাদ পেল স্প্যানিশ জায়ান্ট। খোয়ালো পূর্ণ তিন পয়েন্ট। তাতে লা লিগার শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন এমবাপ্পে-ভিনিসিয়ুসরা। ম্যাচ শেষে খোদ রিয়াল বস কার্লো আনচেলত্তিও শিকার করেছেন যে চলতি মৌসুমে তাতের শিরোপা জয়ের পথ আরও কঠিন হয়ে গেল বতর্মান চ্যাম্পিয়নদের জন্য। 

গেল পরশু রাতে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে টেবিলের ১৫ নম্বরে থাকা দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে স্বাগতিকদের এই ম্যাচে জয়ের গুরুত্ব ছিল অপরিসীম। যে বার্নাব্যুতে বড়বড় প্রতিপক্ষের নাভিশ্বাস তোলেন এমবাপ্পে-বেলিংহাম-ভিনিসিয়ুসরা। সেখান থেকে মাথা নিচু করে মাঠ ছেড়েছেন স্বাগতিকরা। ম্যাচ হেরেছে ২-১ গোলের ব্যবধানে। ম্যাচের মাত্র ১৫ মিনিটে পুরো গ্যালারি নিস্তব্ধ করে মুকতার দিয়াখাবি গোলে এগিয়ে যায় সফরকারী ভ্যালেন্সিয়া। 
রিয়ালের জার্সি গায়ে নিজের ২০০তম ম্যাচের ৫০ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে গোল করেও ভিলেন বনে যান এই ব্রাজিলিয়ান। ম্যাচের ১০ মিনিটের মাথায় এগিয়ে যাওয়া সুযোগ ছিল স্বাগতিকদের। ডি বক্সের ভেতরে রিয়াল ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে পাউল করে বসেন ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার সিজার তারেগা। তাতে ভিআররে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস জুনিয়র। উলটো ম্যাচের অতিরিক্ত সময়ে স্বাগতিকদের বিপক্ষে জয়সূচক গোলটি করেন হুগো ডুরো। 

এমন হাতাশাজনক হারের পর রিয়াল ম্যানেজার কার্লো আনচেলত্তি জানায়, তাদের জন্য শিরোপা জয়ের পথটা আরো কঠিন হয়ে গেল। তিনি আরও বলেন, 'লা লিগার লড়াই করা অনেক বেশি কঠিন। কিন্তু আমাদের এখনো মৌসুমের শেষ পর্যন্ত ভালো করার সুযোগ আছে। কারণ আমাদের কাছে এখনো বিকল্প আছে, যদিও আর বেশি ম্যাচ বাকি নেই।' 

রিয়ালের হারের পর রাতে ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় গাভির গোলে এগিয়ে যান কাতালানরা। কিন্তু গোলের মিসের মহড়াতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি টেবিল টপাররা। নির্ধারিত সময় শেষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইয়ামাল-রাফিনিয়ারা। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে রিয়াল ভক্তরা। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলে শীর্ষস্থান ধরে রেখেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। চলতি মৌসুমে ৮টি করে ম্যাচ বাকি আছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। রিয়াল বেটিসের বিপক্ষে যদি জয় নিয়ে মাঠ ছাড়তে পারত বার্সা, তাহলে শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যেত লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী দলটি। 

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩০টি করে ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ২১ জয়ে ৬৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কাতালানরা। ১৯ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মাদ্রিস্তারা। দুই দলের পার্থক্য চার পয়েন্টের। বাকি আট ম্যাচে ঘুরে দাঁড়িয়ে কোন দল নিশ্চিত করতে পারে লা লিগার শিরোপা। সেটাই এখন দেখার বিষয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত