আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রিয়ালের ‘ইংলিশ ক্লাব’ চ্যালেঞ্জ

রিয়ালের ‘ইংলিশ ক্লাব’ চ্যালেঞ্জ

জুড বেলিংহামের সঙ্গে সাকা বুকাওর সম্পর্কটা সেই বয়সভিত্তিক দল থেকে। তারা ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন একসঙ্গে। এই সেদিনও বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে একই লকার রুমে ছিলেন। সেখানে দুই বন্ধুর কথা হয়েছে আজকের ম্যাচ নিয়ে। আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ– চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে জনপ্রিয় এ দুই দল। 

বেলিংহাম সেখানে রিয়ালের হয়ে গোলের সন্ধানে নামবেন, ছেড়ে কথা বলবেন না সাকাও। “ম্যাচটির গুরুত্ব জানি আমরা দু’জনই। রিয়াল অবশ্যই বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু আমরাও ঘরের মাঠে তাদের ছেড়ে দেব না। তা ছাড়া রিয়াল মাদ্রিদ জানে কেমন হয় ইংলিশ চ্যালেঞ্জ।’ 

গর্ব নিয়ে কথাগুলো বললেও বেলিংহামের উত্তরটি জানা যায়নি। কেননা এই আসরের প্লে-অফেই তারা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করে এসেছে। কিন্তু লা লিগায় শেষ ম্যাচটি ভ্যালেন্সিয়ার কাছে হোঁচট খাওয়ার পর রিয়াল মাদ্রিদের লকার রুমের বাতাস নাকি ভারী– স্প্যানিশ আউটলেট মার্কার দাবি অন্তত তেমনই। যে দলে বেলিংহামের মতো মিডফিল্ডার রয়েছেন, ভিনির মতো গতিসম্পন্ন ফরোয়ার্ড রয়েছেন, ফর্মে থাকা ফিনিশার এমবাপ্পে আছেন– সেই দলের আর্সেনালকে নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কথা নয়। 

এই মুহূর্তে তাদের যা একটু দুর্বলতা, তা হলো কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি নিয়ে। গোলপোস্টের নিচে গত তিন ম্যাচে তারা পায়নি কর্তুয়াকে। তবে গতকাল দলের সঙ্গে মাদ্রিদ থেকে লন্ডনে নিয়ে এসেছে তাঁকে। হয়তো আজ তাঁকে দেখা যাবে প্রথম একাদশে। কারভাজাল, মেন্ডি, কার্বাহাল, মিলিতাওদের অনেকে চোটে রয়েছেন। তাই আজ উত্তর লন্ডনের ক্লাবটির বিপক্ষে কৌশলী হয়েই মাঠ সাজাতে হবে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলেত্তিকে। 

এই মুহূর্তে দুটি দলই নিজেদের ঘরোয়া লিগে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দুটি দল মাঠে হাই ইনটেনসিটি খেলা খেলে থাকে। রক্ষণাত্মক নয় বরং আক্রমণেই বেশি উন্মুখ হয়ে থাকে তারা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এ পর্যন্ত ১২ ম্যাচে ২৮টি গোল করেছে, ম্যাচপ্রতি গোলের গড় ২.৩৪। আর্সেনাল সেখানে ১০ ম্যাচে ২.৫ গড় নিয়ে মোট ২৫ গোল করেছে। 

গানারদের কোচ মিকেল আর্তেতা তরুণদের নিয়ে দারুণ একটি চ্যালেঞ্জিং দল গড়েছে এবার। দারুণ প্রাণবন্ত এই দলে ডেকলান রাইস, সাকা বুকাও, গ্র্যাবিয়েল জিসাস ছাড়াও মার্টিন ডেগার্ডের মতো খেলোয়াড়রা দারুণ ফর্মে রয়েছেন। ম্যানসিটির মতো আত্মবিশ্বাসে ধুঁকতে থাকা ইংলিশ ক্লাব অন্তত এই আর্সেনাল নয়। তাই লন্ডনে আজ দারুণ একটি ম্যাচ উপভোগ করতে চলেছেন ফুটবলপ্রেমীরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত