আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রিয়ালকে কাঁপিয়ে রোনালদো-নেইমারদের কাতারে রাইস

রিয়ালকে কাঁপিয়ে রোনালদো-নেইমারদের কাতারে রাইস

চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক অভাবনীয় পারফরম্যান্স উপহার দিলেন আর্সেনালের ডেকলান রাইস। এতেই ইতিহাসে নিজেকে অমর করে ফেললেন ইংলিশ এই মিডফিল্ডার। একই ম্যাচে দুটি ফ্রি-কিক গোলের বিরল কীর্তিতে জায়গা করে নিয়েছেন রোনালদো, নেইমার, রিভালদো ও হাকিম জিয়াশের পাশে।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। যেখানে ম্যাচের মূল নায়ক ছিলেন রাইস। ম্যাচের শুরুতেই ফ্রি-কিক থেকে চোখজুড়ানো এক বাঁকানো শটে গোলের সূচনা করেন তিনি, যা কোনোভাবেই ঠেকাতে পারেননি থিবো কোর্তোয়া। এর কিছুক্ষণ পরেই আরও একটি ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন তিনি। দুটি গোলেই কোনো জবাব ছিল না বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকের।

এই কীর্তির মাধ্যমে রাইস হলেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র পঞ্চম ফুটবলার, যিনি একই ম্যাচে দুটি ফ্রি-কিক থেকে গোল করেছেন। তার আগে এই কীর্তি গড়েছিলেন রোনালদো, নেইমার, রিভালদো ও হাকিম জিয়াশ। তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগে কখনো কেউ এই কীর্তি গড়েননি। রাইসের জোড়া ফ্রি-কিকের পরও থেমে থাকেনি আর্সেনাল। ম্যাচের শেষ ১৫ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন মিকেল মারিনো, বক্সের বাইরে থেকে নিচু শটে বল জড়ান পোস্টের কোণায়।  

চ্যাম্পিয়ন্স লিগের সর্বাধিক ১৫ বার চ্যাম্পিয়ন হওয়া রিয়াল ম্যাচে নেমেছিল ফেভারিট হিসেবেই। কিন্তু লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখ থুবড়ে পড়ে তারা। ফিরতি লেগের আগে এমন বিধ্বস্ত হওয়ায় চাপে আছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে চাইবে লস ব্লাঙ্কোসরা।

এই জয়ে ২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্সেনাল। গতবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেলেও এমন দাপুটে ফুটবল তারা দেখাতে পারেনি। এবার দৃশ্যপট বদলে গেছে দলটি আত্মবিশ্বাসী, ধারাবাহিক এবং ইতিহাস গড়ার দিকে এগোচ্ছে।  আর্সেনালের সামনে এখন সুবর্ণ সুযোগ প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট ছোঁয়ার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত