আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

'নো কমেন্টস' বলে এড়িয়ে গেলেন পিটার

'নো কমেন্টস' বলে এড়িয়ে গেলেন পিটার

কাঁক ডাকা ভোরে ধানমন্ডিতে আবাহনী মাঠে নারী ফুটবলাররা হাজির। সংবাদ মাধ্যমের জানার আগ্রহ ছিল বিদ্রোহ করা ফুটবলাররা অনুশীলনে যাচ্ছেন কি না। তারা গিয়েছেন। ব্রিটিশ কোচ পিটার বাটলার অনুশীলন শেষ করে হোটেলে বিশ্রাম নিয়ে দুপুরে বাফুফে ভবনে গিয়েছিলেন।

গাড়ি থেকে নেমে দোতলায় ওঠার সময় সংবাদ মাধ্যমের প্রশ্ন-কেমন হলো প্রথম দিনের সেশন? নো কমেন্টস বলে দ্রুত পায়ে এগিয়ে যান পিটার। পিছু নেওয়া সংবাদ মাধ্যম আবারও প্রশ্ন করল, কোচ বিদ্রোহীরা গিয়েছিলেন অনুশীলনে। আপনি কি সবকিছু মিলিয়ে খুশি কিনা? এবার পিটারের একই জবাব-নো কমেন্টস, নো কমেন্টস বলেই তিনি সিঁড়িতে উঠে যান।

তাহলে কি কোচ খুশি হননি। বিদ্রোহীদের মধ্যে সাবিনা খাতুন, মাতসুসিমা সুমাইয়া, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা চলে গেছেন ভুটানে, লিগে খেলতে। ভুটানের আরেকটি ক্লাবে খেলার জন্য সানজিদা আক্তার, সিনিয়র সামসুন নাহার, মারিয়া মান্ডা ক্লিয়ারেন্স পেয়েছেন বাফুফে থেকে। কৃষ্ণা রানী সরকারও যাবেন। সাগরিকার বদলে। সাগরিকার কাজপত্রে বয়সের শর্ত পূরণ হয়নি। মাসুরা পারভিন এবং গোলরক্ষক রূপনা চাকমাও যাবেন ভুটানের লিগে খেলতে।

গতকাল সানজিদা, শিউলী আজীম, দুই সামসুন নাহার, মারিয়ারা অনুশীলনে গিয়েছিলেন। তারা গত দুই মাস ধরে অনুশীলনে ছিলেন না। ফিটনেস রাখা কঠিন। তারপরও সানজিদা আক্তার জানিয়েছেন খুব একটা খারাপ অবস্থায় নেই তারা। 'আমরা বাসায় গিয়েও অনুশীলন করেছিলাম। যখন ক্যাম্পে ছিলাম
তখনো নিজেদের ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছি-বললেন সানজিদা আক্তার।

আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে গতকাল নারী ফুটবলারদের নিয়ে প্রস্তুতি শুরু করেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। এই কোচের সঙ্গে বিদ্রোহ করেই সাফজয়ী সিনিয়র ১৮ ফুটবলার বিদ্রোহর ঘোষণা দিয়ে ক্যাম্প বর্জন করেছিলেন। দুই মাস গেছে। অবশেষে কোচ এবং নারী ফুটবলারদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক হয়েছে ধরে নেওয়া যায়। তারা অনুশীলনে গেছেন। প্রথম দিনের অনুশীলন কেমন ছিল সেই প্রশ্নের জবাব দেননি কোচ। নো কমেন্টস বলে এড়িয়ে গেছেন। কিন্তু এই প্রশ্নের জবাবে সানজিদা আক্তার জানালেন ভালো হয়েছে। জড়তা ছিল না। উনি (কোচ পিটার) যা যা করতে বলেছেন আমরা সেভাবেই করেছি।'

গত পরশু বিদ্রোহী ফুটবলার এবং কোচ পিটারকে নিয়ে বৈঠকে বসে সমস্যা ঠিকঠাক করেন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সেখানেই দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। সমস্যার সমাধান হয়। সানজিদা বলেলেন, 'আমাদেরকে কোচ বলেছিলেন আগে যা হয়েছে তা যেন মনে না রাখা হয়। সব ভুলে আমরা যেন আবার আগের মতো শুরু করি। কোচ যা বলেছেন আমরা সেভাবেই অনুশীলন করছি।'

অনুশীলনে ফিরলে বিদ্রোহীদের সঙ্গে চুক্তি সম্পন্ন করবে ফেডারেশন-এমন একটা কথা বলা হয়েছিল। গতকাল বাফুফের সহসভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগামী সপ্তাহে চুক্তি হবে। সব মিলিয়ে বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ নারী ফুটবলারের সংখ্যাটা হবে ৫৫।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত