আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রেকর্ড জয়েই বিশ্বকাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশের

রেকর্ড জয়েই বিশ্বকাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশের

নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি এবং শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানের জ্বলমলে ব্যাটিংয়ে থাইল্যান্ড নারী দলের সামনে ২৭২ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় বাংলার মেয়েরা। বল হাতে ফাহিমা-জান্নাতুলের ঘূর্ণি জাদুতে থাইল্যান্ড দল গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানেই। ১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ।

বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে। যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির। আগের সর্বোচ্চটি ছিল ২৫২। রানের ব্যবধানে এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশ নারী দলের। আগের বড় জয়টি ছিল ১৫৪ রানের, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।


আজ বৃহস্পতিবার লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান থাই অধিনায়ক নারুয়েমল চাওয়াই।

টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় ১৫ রানে ইসমা তানজিম বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা মিলে ১০৪ রানের দারুণ একটি জুটিতে ভালো স্কোরের মঞ্চ গড়েন। কিছুটা স্লো ব্যাটিং করে ৮২ বলে ৫৩ রান করে আউট হন ফারজানা। 

ফারজানা আউটের পর থেকেই বাংলাদেশের রানের গতি বাড়ে। নিগার সুলতানা জ্যোতি ও শারমিন সুপ্তা মিলে ১৫২ রানের জুটি গড়ে দলের স্কোর নিয়ে যান ২৭১ রানে। শেষ বলে আউট হন জ্যোতি। তার আগে অবশ্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ৮০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রান করেন তিনি। সতীর্থ সুপ্তা অবশ্য আরও একবার সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। সুপ্তা  নিজেকে হতভাগা ভাবতেই পারেন। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেও সেটা নামের পাশে যুক্ত হয়নি। এরপর গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হয়েছিলেন। এবার বিশ্বকাপ বাছাই পর্বে ৯৪ রানে অপরাজিত থেকে আক্ষেপটা আরও বাড়ালেন।  শেষ দুই বলে ৭ রান প্রয়োজন ছিল সুপ্তার। পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক প্রান্তে চলে যান। পরে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। 

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ ছিল না থাইল্যান্ডের। দলীয় ৩৮ রানের মাথায় তাদের উদ্বোধনী জুটি ভাঙেন ফাহিমা। দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের নিয়ন্ত্রিত স্পিনের সামনে থাইল্যান্ডের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে চানিদা সুথিরুয়াং ও নাচায়া বোচাথামের ৩৮ রানের জুটির পর একের পর এক উইকেট হারিয়েছে তারা। সুথিরুয়াংয়ের ২২ রান থাইল্যান্ডের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে বোচাথামের ব্যাটে।

সুথিরুয়াংকে বিদায় করে ওপেনিং জুটি ভাঙেন ফাহিম খাতুন। সে যে উইকেটের মুখ খুলল, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট নিয়েছেন বাংলাদেশ বোলাররা। তাতে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয়ে যায় থাই মেয়েরা। জান্নাতুল ফেরদৌস ৭ রানে ৫ উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ের নজির গড়েছেন। অবশ্য নারী ওয়ানডেতে এটাই বাংলাদেশের সেরা বোলিং নয়, সেরা বোলিং খাদিজা তুল কুবরার—৬/২০। জান্নাতুল ছাড়াও ৫ উইকেট নিয়েছেন ফাহিমা; রান দিয়েছেন ২১।

চলতি বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আট দলের মধ্যে ৬টি দল চূড়ান্ত হলেও দুটি দল বাছাই পর্ব থেকে যাবে। গতকাল বুধবার থেকে পাকিস্তানে শুরু হয়েছে ৬ দলের বাছাইপর্ব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত