আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মোহামেডান মাঠ ছাড়ার আগেই ফ্লাড লাইট বন্ধ

মোহামেডান মাঠ ছাড়ার আগেই ফ্লাড লাইট বন্ধ

বসুন্ধরা-মোহামেডান ম্যাচটা উত্তাপে ভরে যাবে সেটি আগেই জানা ছিল। ম্যাচের শুরুতেই দুই শিবিরে তর্কযুদ্ধ, এরপর ঢিল ছোড়া, চেয়ার ছোড়া, খেলা বন্ধ থাকা সবই হয়েছে। এক সময় ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলে এমন উত্তেজনা দেখেছেন দর্শক। খেলা শেষে ফুটবলাররা তখনো মাঠের ভেতরে। দপ করে ফ্লাড লাইট বন্ধ করে দেওয়া হয়। তা দেখে শঙ্কায় পড়ে যান মোহামেডান সমর্থকরা। 

কিংসের খেলোয়াড়রা সহজেই ড্রেসিং রুমে চলে গেলেও মোহামেডান ফুটবলার, কোচ, কর্মকর্তারা অন্ধকারে ছুটোছুটি করেন। সাবেক ফুটবলার সাব্বির জানালেন আপত্তি, এভাবেই অন্ধকার করে দেওয়া ঠিক হয়নি। আরেক সাবেক ফুটবলার রিয়াজ বলেন, 'এখানে নিরাপত্তার বিষয়টা দেখা উচিত ছিল। বাফুফের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জুরও আপত্তি, ফ্লাড লাইট নিভিয়ে দিলে নিরাপত্তা থাকে না। যে কোনো কিছু ঘটতে পারে।' 


দায়িত্বে থাকা পুলিশ অফিসার বলেন, 'এটা বাফুফে করেছে। সব খেলোয়াড় মাঠে, দুই দল এখনো বের হয়নি। কেন বাফুফে লাইট বন্ধ করবে। খেলাটা তো বাফুফের, তাই না।' 

এইসব ভিড়ে অন্ধকারে কথা বলতে শঙ্কা বোধ করছিলেন জোড়া গোল করে ম্যাচ জেতানো নায়ক সুলায়ামন দিয়াবাতে। ম্যাচ নিয়ে জানালেন এখনও লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে চলে যাইনি আমরা। আল্লাহ ভরসা। সামনে অনেক দূর যেতে হবে।' 

রাকিবের হাতে বল লেগেছিল জানিয়ে দিয়াবাতে বলেন, 'ক্লিন হ্যান্ডবল ছিল রাকিবের।' কিংসের সমর্থকদের ব্যাপারে বলেছেন, 'খুবই দুর্ব্যবহার করেছেন তারা।' মোহামেডান কোচ আলফাজ আহমেদ বলেন, 'ট্রফি জয়ের পথ এখনো অনেক দূর। আরও সাত রাউন্ড খেলা রয়েছে। কী হয় কেউ জানে না।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত