আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশের পরের ম্যাচের জন্যই প্রস্তুত সামিত, অপেক্ষা পাসপোর্টের

বাংলাদেশের পরের ম্যাচের জন্যই প্রস্তুত সামিত, অপেক্ষা পাসপোর্টের

বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এরপরই আমুল পরিবর্তন আসতে শুরু করেছে দেশের ফুটবলে। হামজার পর লাল-সবুজ জার্সিতে খেলতে রাজি বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোম। গত শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এমনটা জানান প্রবাসী এই ফুটবলার। 

আজ মঙ্গলবার অনলাইনে সামিতের সঙ্গে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় সামিতের বন্ধু অমিত হাসানও ছিলেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচ খেলতে সামিত আসতে পারেন বলে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি।

আলোচনা শেষে ফাহাদ করিম জানান, ‘সামিত বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুনে খেলার জন্য তিনি আসতে পারবেন বলে জানিয়েছেন। এশিয়ান কাপের পরবর্তী ম্যাচগুলো যেহেতু দেরিতে সেগুলো নিয়ে তিনি ক্লাব ও কোচের সঙ্গে আলাপ করে জানাবেন। জুনের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে সাফ হতে পারে এই ধারণাও তাকে দিয়ে রেখেছি।’

১০ জুন ঢাকায় সামিতকে খেলাতে হলে বাফুফেকে ৩ জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম সামিত সোমের বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে। তাই পাসপোর্টকেই বেশি গুরুত্ব দিয়েছেন সামিত। বাফুফে সহ-সভাপতি আরও বলেন, ‘সামিতও আশা করছেন জুনেই খেলার জন্য। আনুষ্ঠানিকতার বিষয়টি তিনিও জ্ঞাত। আমরা ইতোমধ্যে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই এটি হয়ে যাবে। এরপর সামিত কানাডায় বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের আবেদন করবে। তার ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে। তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন সেটা আমরা নিশ্চিত করবো।’ 

নিজের চাহিদা প্রসঙ্গে সামিত কিছু বলেননি বলে জানান ফাহাদ করিম। তিনি বলেন, ‘আমি একাধিকবার জিজ্ঞেস করেছি তার প্রত্যাশা বা চাহিদা রয়েছে কি না বাফুফের প্রতি। তিনি এই সংক্রান্ত কিছু বলেননি। বাংলাদেশের হয়ে খেলতে চান এবং সর্বপ্রথম তিনি বাংলাদেশের পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন। পাসপোর্ট পাওয়ার পর পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার জন্য আবার আলোচনা করবেন।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত