আপডেট :

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আগস্টে শুরু হওয়া ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। ১৭ ও ২০ আগস্ট হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ। শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে ২৩ আগস্ট। 

এরপর চট্টগ্রামে দুই দল ২৬ আগস্ট টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে। পরের দুই ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে যথাক্রমে ২৯ ও ৩১ আগস্ট। ওই সিরিজ খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। ১ সেপ্টেম্বর সিরিজ শেষ করে দেশে ফিরবেন দলটির ক্রিকেটাররা।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সিরিজটি খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে আশা করছি। ঘরের মাঠে এটি আমাদের অধীর আগ্রহের একটি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত তিন ফরম্যাটে একটি বেঞ্চমার্ক নির্ধারণ করে দিয়েছে। আশা করছি, দুই দেশের ভক্তরা সিরিজটি উপভোগ করবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ খেলেছে। এই সিরিজেও দুর্দান্ত লড়াই হবে এবং উপভোগ্য হবে বলে আমি আত্মবিশ্বাসী।’

বাংলাদেশ এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট খেলে দুটিতেই বড় ব্যবধানে হারে। এরপর অক্টোবরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেও হোয়াইটওয়াশ হয়। ওই তিন ম্যাচেও লড়াই করতে পারেনি বাংলাদেশ। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। প্রথম দুই ম্যাচে জিতে বাংলাদেশ ৩-১ ব্যবধানে সিরিজ ঘরে তোলে।

ভারত সিরিজের আগে বাংলাদেশের সামনে আছে তিনটি সিরিজ। ২০ এপ্রিল ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে’তে যাবে পাকিস্তানে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-২০ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজটি পাঁচ ম্যাচের টি-২০তে পরিবর্তন হয়ে যেতে পারে।

এরপর জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশের। ওই সিরিজে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলার কথা বাংলাদেশের। ব্যাটে-বলে মিলে গেলে ভারত সিরিজের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আরও একটি টি-২০ সিরিজ আয়োজন করা হতে পারে। যেটি আগস্টের শুরুর দিকে আয়োজনের চেষ্টা করছে বিসিবি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত